এক্সপ্লোর

Presidential Election 2022: অঙ্ক মেনেই কি জয়ী দ্রৌপদী? নাকি শেষ চালে বাজিমাত যশবন্তের? উত্তর ২১ জুলাই

Indian President Election 2022: আজ, ১৮ জুলাই, সোমবার ছিল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। বিকেল পাঁচটায় শেষ হয়েছে ভোটগ্রহণ। উত্তর মিলবে ২১ জুলাই।

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি হবেন কে? তারই উত্তর আজ দেশজুড়ে বাক্সবন্দি হল। আজ, ১৮ জুলাই, সোমবার ছিল রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) ভোট। এই নির্বাচনে ভোট দেন বিধানসভা ও সংসদের দুই কক্ষের নির্বাচিত জনপ্রতিনিধিরা। যোগ দেন কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। আজ দেশজুড়েই সেই ভোট হল। বিকেল পাঁচটায় শেষ হয়েছে ভোটগ্রহণ। উত্তর মিলবে ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।  

ভোটদানের হার:
এখনও পর্যন্ত জানা গিয়েছে সংসদে মোট ভোট পড়েছে ৯৯.১৮ শতাংশ। প্রধান রিটার্নিং অফিসার এই তথ্য জানিয়েছেন। ১১টি রাজ্য থেকে ১০০ শতাংশ ভোট পড়েছে।   

দিল্লি যাবে ব্যালট বক্স:
বিভিন্ন রাজ্যে যে ভোট রয়েছে, তা সবটাই ব্যালট বক্সে। সেই সবগুলিই সড়কপথে বা বিমানপথে দিল্লি (Delhi) পৌঁছবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা সঙ্গে যাবেন।  

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর (NDA) পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। এনডিএর বাইরে থাকা দলগুলির তরফে সমর্থন পেয়েছেন দ্রৌপদী মুর্মু। আগে সমর্থন জানিয়েছিল ওড়িশার বিজেডি, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস। এছাড়া পরে তাঁকে সমর্থনের সিদ্ধান্ত জানায় শিব সেনা, ঝাড়খন্ড মুক্তি মোর্চা। ফলে অঙ্কের বিচারে তাঁর জয় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। 

বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানিয়েছিল বেশ কিছু বিরোধী দল। শরদ পওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গাঁধী সকলেই রাষ্ট্রপতি পদের জন্য লড়াইয়ে যেতে নারাজ ছিলেন। তারপর যশবন্ত সিনহাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তিনি। তারপরে আর সেভাবে তাঁকে রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি। পরে বেশ কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন।    

ক্রস ভোটিংয়ে সরগরম:
এদিন ভোট শান্তিপূর্ণ হলেও, ক্রস-ভোটিংয়ের (Cross-Vote) সম্ভাবনা নিয়ে বেশ সরগরম হয়েছে রাজনৈতিক মহল।  
গুজরাতের এক এনসিপি বিধায়ক কান্ধল জাডেজা এবং ওড়িশার এক কংগ্রেস বিধায়ক মহম্মদ মৌকিম  এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থনে ভোট দিয়েছেন বলে প্রকাশ্যেই দাবি করেছেন। অসমে অন্তত ২০ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ তুলেছে এআইইউডিএফ। এছাড়া উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বিধায়ক শাহজিল ইসলাম দলের বিরুদ্ধে গিয়ে এনডিএ প্রার্থীকে ভোট দেন। গুজরাতেও কংগ্রেসের অন্তত ৪ জন বিধায়ক NDA প্রার্থীকে ভোট দিয়েছেন বলে সূত্রের খবর। 

বাংলায় ক্রস ভোটিং হয়েছে কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি বিধায়কদের ভোট পাবেন বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাল্টা তৃণমূল বিধায়কদের ভোট দ্রৌপদী মুর্মুর ঝুলিতে আসবে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন দিল্লিতে সংসদ ভবনে গিয়ে ভোট দিয়ে এসেছেন শিশির অধিকারী।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে হোটেলবন্দি ছিলেন বিজেপি বিধায়করা (BJP MLA)। এদিন সকালে হোটেল থেকে বাসে তাঁরা রওনা দেন বিধানসভায়। আদিবাসী অঞ্চলের বিধায়করা পরেছিলেন সেই এলাকার ঐতিহ্যবাহী পোশাক। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হয়েছেন মাদারিহাটের বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। গতকাল হোটেলেই বিজেপি বিধায়কদের জন্য মক পোলের ব্যবস্থা করা হয়েছিল। 

পিপিই পরে ভোট:
এদিন কোভিড আক্রান্ত সাংসদ-মন্ত্রী-বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। সংসদে পিপিই কিট পরে ভোট দেন নির্মলা সীতারামন, জানিয়েছে এএনআই। অন্যদিকে তামিলনাড়ুর প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম পিপিই কিট পরে ভোট দিয়েছেন। 

আরও পড়ুন: গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে নূপুর শর্মা

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget