এক্সপ্লোর

Bareilly News: ধর্ষণের মিথ্যা অভিযোগের জের, জেল হেফাজতে মহিলা

Bareilly News: ধর্ষণের মিথ্যা অভিযোগ জানিয়ে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছিল। পরে আসল সত্যি সামনে আসতেই অভিযোগকারিণী মহিলাক জেলে পাঠাল আদালত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

বারেলি: ধর্ষণের মিথ্যা অভিযোগের (false rape claim) জেরে জেলে (jail) যেতে হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারেলি (Bareilly) জেলায়। সম্প্রতি সেখানকার একটি আদালত ওই মহিলাকে ভারতীয় দণ্ডবিধির ১৯৫ ধারায় দোষী সাব্যস্ত করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ঘটনাটির সূত্রপাত হয়েছিল ২০১৮ সালে। সেই সময় জনৈক অজয় কুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল ওই মহিলা। তারপর থেকে মামলাটি চলছিল আদালতে। সম্প্রতি সমস্ত দিক খতিয়ে দেখে বারেলির অতিরিক্ত জেলা বিচারক জ্ঞানেন্দ্র ত্রিপাঠী মহিলাটিকে দোষী সাব্যস্ত করেন। ধর্ষণের মিথ্যা অভিযোগের জন্য তাকে ৪ বছর ৬ মাস ৮ দিন অর্থাৎ মোট ১৬৫৩ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মিথ্যে অভিযোগের জেরে অজয় কুমার নামে ওই ব্যক্তি যতদিন কারাগারে ছিলেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সাজা শোনানো হয়। পাশাপাশি ওই মহিলাকে ৫ লক্ষ ৮৮ হাজার ৮২২ টাকা জরিমানাও করা হয়েছে। যে টাকা দেওয়া হবে এতদিন ধরে মিথ্যা অভিযোগে জেল খাটা অজয় কুমারকে। টাকার পরিমাণটা উত্তরপ্রদেশ সরকারের তরফে একজন অদক্ষ শ্রমিকের রোজগারের সঙ্গে হিসাব করে ঠিক করা হয়েছে বলেও জানা গেছে। 

এই ঘটনাকে পুরো সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আদালত বলে, ধর্ষণের বিরুদ্ধে যে আইন রয়েছে তা মূলত নারীদের নিরাপত্তার জন্য। কিন্তু, এখানে অভিযোগকারিণী সেই বিষয়টির অপব্যবহার করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। নিজের বেআইনি উদ্দেশ্য পূরণ করার জন্য ওই মহিলা পুলিশ এবং আদালতকেও মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ওই মহিলার মা অজয় কুমারের নামে একটি এফআইআর দায়ের করে। তার অভিযোগ ছিল, ওই ব্যক্তি তার ১৫ বছর বয়সী মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে। নিজের এগজামিনেশন ইন চিফে নিজের মায়ের অভিযোগের স্বপক্ষে প্রমাণও জমা দেয় মেয়েটি।

যদিও পরে জেরায় মেয়েটি নিজের অভিযোগটি মিথ্যা বলে জানায়। বলে, অভিযুক্ত ব্যক্তি তার শ্লীলতাহানি করেনি বা তাকে ধর্ষণ করেনি। সে আদালতে মিথ্যা বিবৃতি দিয়েছে। তার মা যেকোন মূল্যে অজয় কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে চাইছিল। তাই তার ও পুলিশের চাপে সে এই অভিযোগ করেছে বলেও উল্লেখ করে। তার ভিত্তিতে ১৬ পাতার রায় ঘোষণা করে ওই মহিলাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: PM Modi Attacks Congress: "কংগ্রেসের আমলে জঙ্গিরা প্রধানমন্ত্রীর বাড়িতে যেত," চাঞ্চল্যকর অভিযোগ নরেন্দ্র মোদির

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget