এক্সপ্লোর

India News: গোগরা উষ্ণ প্রস্রবণ থেকে সরে গেল ভারত ও চিনের সেনা, খবর সরকারি সূত্রে

Disengagement Process: ডেডলাইন ছিল। সূত্রের খবর, সেই মোতাবেকই পূর্ব লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকার ১৫ নম্বর প্যাট্রলিং পোস্ট থেকে সরল ভারত ও চিনের সেনা।

নয়াদিল্লি: ডেডলাইন ছিল। সূত্রের খবর, সেই মোতাবেকই পূর্ব লাদাখের (eastern ladakh) গোগরা উষ্ণ প্রস্রবণ (Gogra Hotsprings) এলাকার ১৫ নম্বর প্যাট্রলিং পোস্ট (patrolling point) থেকে সরল (disengagement) ভারত (india) ও চিনের (china) সেনা (army)। যদিও ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডেকে অন্য় একটি অনুষ্ঠানে এই নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'আমাকে গিয়ে পরিস্থিতির খতিয়ান নিতে হবে। তবে যা ঠিক হয়েছিল সে রকমই চলছে।'

কী জানা গেল?
সরকারি সূত্র অনুযায়ী, একেবারে পরিকল্পনামাফিকই পূর্ব লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণের ১৫ নম্বর প্যাট্রলিং পয়েন্ট থেকে সেনা সরিয়েছে ভারত ও চিন। শুধু তাই নয়। নিয়ম মেনে দু-পক্ষ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত করেছে। উল্লেখ্য, গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তের যে বিন্দুগুলি নিয়ে সংঘর্ষ হয়েছিল, তার সবকটির সমাধান পাওয়া গিয়েছে। বাকি ছিল এটিই। সূত্রের খবর, পিপি-১৫ তো বটেই, গোটা পূর্ব লাদাখ সেক্টর থেকেই সেনা সরানোর ব্যাপারে তদ্বির করছিল বেজিং। যদিও নয়াদিল্লির কোনও তাড়াহুড়ো ছিল না। 

প্রেক্ষাপট...
২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ফেরাতে তার পর থেকে দফায় বৈঠক হলেও আলোচনা খুব বেশি ফলপ্রসূ হয়নি বলেই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। তার উপর এলএসি লাগোয়া এলাকায় চিনা লালফৌজের নানা ধরনের নির্মাণের খবরে জল্পনা দানা বাঁধে। সব মিলিয়ে ডিএসক্যালেশন এবং ডিএনগেজমেন্ট প্রক্রিয়া গত দু-বছরে খুব বেশি এগোয়নি। তবে গোগরা হট স্প্রিংয়ের সেনা প্রত্যাহারের খবরে সেই জট কাটার আশা তৈরি হয়। গত ৯ সেপ্টেম্বর ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি দিয়ে বলেন, 'গোগরা হট স্প্রিং এলাকায় দু-তরফই যে অস্থায়ী নির্মাণ করেছে, তা ভেঙে ফেলা হবে। বিষয়টি ঠিকঠাক হচ্ছে কিনা তা দু-পক্ষই পরখ করে নেবে। স্ট্যান্ড-অফের আগে ওই এলাকার যা গঠন ছিল, তাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।' তার পর দিনই আবার লাদাখ সফরে যান ভারতের সেনাপ্রধান। সব মিলিয়ে বড়সড় কিছু একটা বদলের আঁচ মিলছিলই। 
সরকারি সূত্রের খবর সত্যি হলে বাস্তবেই গোগরা উষ্ণ প্রস্রবণ থেকে সেনা সরানোর প্রক্রিয়া শেষ করল দুই দেশ। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলবে কবে? সেটার উত্তর অবশ্য এখনও অজানা।

আরও পড়ুন:দলীয় বিধায়ককে 'বাধা', অবরোধস্থলে এসে পড়া তৃণমূলী প্রধানকে মারধর বিজেপি কর্মী-সমর্থকদের

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget