এক্সপ্লোর

Indian Army: থর মরুভূমিতে মহড়া ভারতীয় সেনার, কী এই সপ্তশক্তি কমান্ড?

Saptashakti Command: পাকিস্তান লাগোয়া রাজস্থানে সপ্তশক্তির গর্জন। উত্তপ্ত থর মরুভূমিতে দিনভর হল সেনাবাহিনীর মহড়া।

কলকাতা: দেশজুড়ে জোরালো হচ্ছে বদলার দাবি। কল্পনাতীত সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরইমধ্য়ে, রাজস্থানের মরুভূমিতে মহড়া করল ভারতীয় সেনা। থর মরুভূমির বুকে একের পর এক সেনা ট্য়াঙ্ক। প্রবল গরমের মধ্যে সপ্তশক্তির গর্জন দেখল দেশ। 

জল-আকাশের পরে এবার স্থল। শত্রু-এলাকা কব্জায় কীভাবে স্ট্রাইক? থর মরুভূমিতে হল ভারতের সপ্তশক্তি কমান্ডের শক্তি প্রদর্শন। মরুভূমির বুক চিড়ে এগিয়ে চলেছে একের পর এক ট্য়াঙ্ক। নেমে আসছে হেলিকপ্টার। মুহূমুর্হূ গোলাবর্ষণ। পাকিস্তান লাগোয়া রাজস্থানে সপ্তশক্তির গর্জন। উত্তপ্ত থর মরুভূমিতে দিনভর হল সেনাবাহিনীর মহড়া। মর্টার শেলের গগণভেদী আওয়াজ। সাঁজোয়া গাড়ির বহর। শত্রু এলাকায় ঢুকে ঘাঁটি ধ্বংস করতে প্রস্তুত। আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার। নেমে আসছে প্য়ারা কমান্ডো। নিমেষে শত্রু নিকেশ করতে পারদর্শী। কিন্তু কী এই সপ্তশক্তি? ভারতীয় সেনার উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব, মধ্য, দক্ষিণ পশ্চিম এবং সেনা প্রশিক্ষণ কমান্ড। সকল কমান্ডের নির্দিষ্ট দায়িত্ব এবং কাজের ক্ষেত্র রয়েছে। এই কারণেই ভারতীয় সেনাকে সপ্তশক্তি কমান্ড বলা হয়।

বৃহস্পতিবারই নরেন্দ্র মোদি বুঝিয়ে দিয়েছিলেন পহেলগাঁওকাণ্ডের পর ভারত চুপ করে বসে থাকবে না। ২৪ ঘণ্টার পর শুক্রবারই রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়া চালাল ভারতীয় সেনা। ১৯৭১ যুদ্ধে এই রাজস্থানের লঙ্গেওয়ালায় হামলা চালিয়েছিল পাক সেনা। মেজর কুলদীপ সিংহ চাঁদপুরির নেতৃত্বে ১২০ জন সেনা সেই আক্রমণ প্রতিহত করেন এবং পরবর্তী কালে বায়ুসেনার সাহায্যে পাকিস্তানকে হারিয়ে দেন। সেই রাজস্থানের মরুভূমিতেই ট্য়াঙ্ক, সাঁজোয়া গাড়ি নিয়ে, শুক্রবার পুরোদস্তুর যুদ্ধের মহড়া দিল ভারতীয় সেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget