এক্সপ্লোর

Singapore News: হাসপাতালে রোগীর পুরুষ আত্মীয়কে যৌন নিগ্রহ, সিঙ্গাপুরে জেল ভারতীয় নার্সের, সঙ্গে চাবকানোর নির্দেশও

Indian Nurse Jailed in Singapore: ভারতীয় নাগরিক, ৩৪ বছর বয়সি এলিপে শিব নাগু দোষী সাব্যস্ত হয়েছে সিঙ্গাপুরে।

নয়াদিল্লি: সিঙ্গাপুরে কর্মরত ভারতীয় নার্সের জেল। ওই পুরুষ নার্সকে এক বছর দু’মাসের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। সেই সঙ্গে চাবুক পেটাও করা হবে তাকে। হাসপাতালে কর্মরত অবস্থায় রোগীর আত্মীয়, এক যুবককে শ্লীলতাহানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে ওই নার্স। (Indian Nurse Jailed in Singapore)

ভারতীয় নাগরিক, ৩৪ বছর বয়সি এলিপে শিব নাগু দোষী সাব্যস্ত হয়েছে সিঙ্গাপুরে। সেখানকার রাফেলস হাসপাতালে কর্মরত ছিল এলিপে। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে ওই হাসপাতালে ভর্তি হন এক বৃদ্ধ। হাসপাতালে ওই বৃদ্ধকে দেখতে আসেন তাঁর নাতি।  ‘ডিসইনফেক্ট’ করার বাহানায় ওই বৃদ্ধের নাতিকে এলিপে শ্লীলতাহানি করে বলে জানা যায়। (Singapore News)

The Straits Times জানিয়েছে, অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই হাসপাতালের তরফে ওই ভারতীয় নার্সকে সাসপেন্ড করা হয়। আদালতে নিগৃহের শিকার যুবক জানান, ওই ঘটনা তাঁর মনের উপর মারাত্মক প্রভাব ফেলে। বার বার ভয়ঙ্কর ঘটনাই মনে পড়তে থাকে তাঁর। 

নিগ্রহের শিকার যুবক আদালতে জানান, আচমকা ওই ঘটনায় স্তব্ধ হয়ে যান তিনি। নড়াচড়ার শক্তি হারান। কোনও রকমে দাদুর শয্যার পাশে গিয়ে বসেন। এর পর কী ঘটে, তা জনসমক্ষে আনেনি আদালত। তবে ২১ জুনই এলিপের বিরুদ্ধে অভিযোগ জানান নিগৃহীত যুবক। এর দু’দিন পর এলিপে-কে গ্রেফতার করে পুলিশ। নিগৃহীত যুবকের নাম-পরিচয়ও গোপন রেখেছে আদালত।

সিঙ্গাপুরের সরকারি কৌঁসুলি ইউজিনি ফুয়া জানান, গত ১৮ জুন নর্থ ব্রিজ রোডে অবস্থিত ওই হাসপাতালে যান নির্যাতিত যুবক। সেখানে তাঁর দাদু ভর্তি ছিল।সন্ধে ৭.৩০টা নাগাদ টয়লেটে ঢোকেন তিনি। সেখানেও উঁকি দিয়ে তাঁকে দেখছিল এলিপে। টয়লেট থেকে বেরনোর সময় ‘ডিসইনফেক্ট’ করার বাহানায় তাঁর হাতে সাবান তুলে দেওয়া হয় প্রথমে। এর পরই অশ্লীল ভাবে তাঁকে স্পর্শ করে এলিপে।

গত কয়েক মাস ধরে সিঙ্গাপুরের একটি আদালতে এই মামলায় শুনানি চলছিল। শেষ পর্যন্ত শুক্রবার এলিপেকে সাজা শোনানো হয়। এক বছর দু’মাস জেলে কাটাতে হবে তাকে। পাশাপাশি, দুই দফা চাবুকও মারা হবে। আদালতে দাঁড়িয়ে দোষ স্বীকার করেন নেন এলিপে। 

দেশের অন্দরে একের পর এক যৌন নির্যাতনের ঘটনা আসছে যখন, গত কয়েক মাসে বিদেশ থেকেও ভারতীয়দের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। এর আগে সিঙ্গাপুরেই দুই ভারতীয় যুবকের বিরুদ্ধে কয়ক জন তরুণীকে হেনস্থা করা, তাঁদের পিছু নেওয়ার অভিযোগ ওঠে।

সেরা শিরোনাম

'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget