এক্সপ্লোর

Indian Railways Services: রেল পরিষেবা নিয়ে দেদার অপতথ্য, ভ্লগারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা

Indian Railways: টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম, ট্রেনের মধ্যেও আজকাল ভিডিও এবং রিলস বানানোর হিড়িক দেখা দিয়েছে।

কোল্লাম: স্মার্টফোনের দৌলতে ট্রেনযাত্রাতেও রিলস বানানোর হিড়িক চোখে পড়ছে। শুধুমাত্র বিনোদনের মধ্যে থেমে নেই সেই হিড়িক, বরং রিলসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর, অপতথ্য। সাধারণ টিকিট কেটে AC কামরায় ওঠা থেকে জরিমানা নিয়ে ভুল তথ্যে ভরে যাচ্ছে ইন্টারনেট দুনিয়া। এমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপের ঘোষণা করল ভারতীয় রেল। সচেতনতা অভিযান যেমন চলছে, চলবে। তবে যে বা যাঁরা ভুয়ো তথ্য় ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে এখন থেকে আইনি পদক্ষেপও করা হবে বলে জানাল রেলের দক্ষিণ শাখা। (Indian Railways)

টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম, ট্রেনের মধ্যেও আজকাল ভিডিও এবং রিলস বানানোর হিড়িক দেখা দিয়েছে। বেশি সংখ্যক মানুষের নজর কাড়তে নানারকম দাবিদাওয়াও করা হয়। কখনও নিজেদের রেলের আধিকারিক বলে দাবি করেন ভ্লগাররা, কখনও আবার রেলের 'বিশেষ সূত্র'কে উদ্ধৃত করেনষ ভুয়ো তথ্য ছড়ানো ওই সব ভ্লগারদের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল ভারতীয় রেলের দক্ষিণ শাখা। (Indian Railways Services)

সাদার্ন রেল জানিয়েছে, রেলের পরিষেবা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে দেদার। কখনও বলা হচ্ছে, সাধারণ অসংরক্ষিত আসনের টিকিট কেটেই AC কামরায় ওঠা যাবে। মাত্র ২৫০ টাকাই জরিমানা হতে পারে এবং বাকি যাত্রাপথের ভাড়া মিটিয়ে নিশ্চিন্তে যাত্রা করা যাবে। এমনকি প্ল্য়াটফর্ম টিকিট বাধ্যতামূলক নয় বলেও দাবি করা হচ্ছে। রেলের পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব অপতথ্য ছড়িয়ে পড়ছে এবং তাতে দেদার নিয়ম লঙ্ঘন করছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে এসব অপতথ্য প্রভাবিত করছে সাধারণ যাত্রীদেরও। রেলের নিয়ম-কানুন বুঝতে চাইছেন না তাঁরা। এমনকি বোঝাতে গেলে রেলের আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়াচ্ছেন, ঝামেলা করছেন।

তাই চেন্নাই ডিভিশন এবার আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে। যে সমস্ত ভ্লগারদের লক্ষ লক্ষ অনুগামী রয়েছেন, তাঁদের বিশেষ ভাবে চিহ্নিত করা হচ্ছে, তৈরি করা হচ্ছে তালিকা। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। রেলের নিয়ম-কানুন অনুযায়ী, রেলের সম্পত্তির মধ্যে অনুমতি ছাড়া কোনও রকম ভিডিওগ্রাফি, ছবি তোলা, ভ্লগ বানানো নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আরও কঠোর ভাবে ওই সব নিয়মকানুন বলবৎ করার কথা ভাবা হচ্ছে, যাতে রেল লাইনে রিলস বানানোও বন্ধ করা যায়। এমনকি, স্টেশনের ভিতর, রেল ইয়ার্ড, ডিপোয় ছবি ও ভিডিও তোলার বিধিনিয়মও আরও আঁটোসাটো করা হবে। রেল পরিষেবা নিয়ে অপতথ্য রুখতে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ বিশেষ ‘সত্যতা যাচাই’ হ্যান্ডলের সূচনাও করা হয়েছে। কোনও রকম অপতথ্য চোখে পড়লে, ট্যাগ করে জানানো যাবে। অপতথ্য রুখতে বিশেষ সচেতনতা অভিযানও চালাবে রেল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget