এক্সপ্লোর

শুরু হচ্ছে ভারতের প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনের মানব শরীরে পরীক্ষা, ১০০০ জনের ওপর

গতকাল হায়দরাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এনআইএমএস জানিয়েছে, মানব শরীরে প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য অংশগ্রহণকারীদের নাম তালিকাভুক্ত করা শুরু করেছে তারা।

নয়াদিল্লি: প্রথম পর্যায়ের শুরুতে ৩৭৫ জন, তারপর ৭৫০ জন। সব মিলিয়ে ১০০০-এর বেশি মানুষের ওপর শুরু হতে চলেছে দেশের প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনের পরীক্ষার প্রথম পর্যায়। দায়িত্বে রয়েছে আইসিএমআর ও ভারত বায়োটেক। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিআই এই প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার সবুজ সংকেত দিয়েছে। এই পরীক্ষার জন্য যে ১২টি মেডিক্যাল ইনস্টিটিউট বাছা হয়েছে, তাদের মধ্যে এইমস, পটনায় এ সপ্তাহেই মানব শরীরে টিকা পরীক্ষা শুরু হবে। এ সপ্তাহের শুরুতে এইমস, পটনার সুপারিনটেন্ডেন্ট সিএম সিংহ বলেন, ২ দিনের মধ্যে শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল, এ নিয়ে তাঁরা কিছু ফর্মালিটি শেষ করার পথে। সুখবর হল, অন্যান্য প্রাণীর শরীরে এই টিকা পরীক্ষা করে আশাপ্রদ ফল পাওয়া গিয়েছে। এবার তা প্রবেশ করেছে টিকা পরীক্ষার শেষ ধাপ, অর্থাৎ হিউম্যান ট্রায়ালে।  প্রথম পর্যায়ে পরীক্ষা চলবে ১,০০০-এর বেশি মানুষের ওপর, দ্বিতীয় পর্যায়ে সংখ্যাটা আরও বাড়বে। গবেষণার ফল কী হতে চলেছে, তা নির্ভর করছে এই পরীক্ষার ফলের ওপর। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মোটামুটি সময়সীমা ৬-৮ মাস নির্ধারণ করা হয়েছে। তবে দ্রুত ফল পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু সংস্থাকে তাদের ক্লিনিক্যাল ট্রায়াল দ্রুত শেষ করতে বলা হয়েছে, বলা হয়েছে, এই পরীক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে। গতকাল হায়দরাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এনআইএমএস জানিয়েছে, মানব শরীরে প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য অংশগ্রহণকারীদের নাম তালিকাভুক্ত করা শুরু করেছে তারা। ২২-৫০ বছর বয়স্ক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিদের ওপর চলবে এই ট্রায়াল। আন্তর্জাতিক ট্রায়ালও চলছে এই বয়ঃসীমার মানুষের ওপর। এ নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত, কারণ, ৭০-৮০-র ঘরে যাঁদের বয়স, তাঁদের ওপর এই টিকার কী প্রভাব হবে এখনও পরিষ্কার নয়। তুলনামূলকভাবে কমবয়সীরা যদি এতে সেরেও ওঠেন, বয়স্কদের এই টিকা আদৌ সারাতে পারবে কিনা নিশ্চিত করে জানা যাচ্ছে না।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget