এক্সপ্লোর

Indian Navy:১ মাসে দু'বার! জলদস্যুর হাতে পণবন্দি ভেসেল উদ্ধারে 'সাফল্য' ভারতীয় নৌসেনার

Indian Navy Warship Sumitra:আইএনএস চেন্নাইয়ের পর আইএনএস সুমিত্রা! ফের জলদস্য়ুদের হাত থেকে বিদেশের পতাকাবাহী ভেসেল উদ্ধারে সাফল্য ভারতীয় নৌবাহিনীর।

নয়াদিল্লি: আইএনএস চেন্নাইয়ের পর আইএনএস সুমিত্রা (Indian Navy Rescues Iranian Flagged Vessel)! ফের জলদস্য়ুদের হাত থেকে বিদেশের পতাকাবাহী ভেসেল উদ্ধারে সাফল্য ভারতীয় নৌবাহিনীর। পরে নৌসেনার মুখপাত্র জানান, পণবন্দি ভেসেলটির সব যাত্রীকে অক্ষত উদ্ধার করা গিয়েছে।

কী হল?
সোমালিয়ার পূর্ব উপকূল এবং আডেন উপসাগরে জলদস্যুদের আক্রমণ মোকাবিলার জন্যই মোতায়েন ছিল আইএনএস সুমিত্রা। ভারতীয় নৌবাহিনীর দাবি, তখনই ইরানের পতাকাবাহী ভেসেল 'ইমান' থেকে আপৎকালীন সাহায্য চেয়ে বার্তা আসে। ভারতীয় নৌসেনার মুখপাত্র বিবেক মাধওয়াল বলেন, 'কর্মী-সহ ভেসেলটিকে পণবন্দি করা হয়।' সাহায্য চেয়ে সঙ্কেতবার্তা আসতেই আইএনএস সুমিত্রা এসওপি মেনে পদক্ষেপ করে। পণবন্দি-সহ ভেসেলটিকে মুক্তি দিতে বাধ্য করে ভারতীয় নৌসেনার এই যুদ্ধজাহাজ। ভেসেলের ১৭ জন কর্মী এবং নৌকোটি অক্ষত উদ্ধার হয়েছে বলেও জানান  ভারতীয় নৌসেনার মুখপাত্র । পরে নিয়ম মেনে সেটির তল্লাশি চালানো হয়। পরবর্তী যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি মাসের গোড়ার দিকে সোমালিয়ার উপকূল থেকেই  ১৫ জন ভারতীয়-সহ 'MV Lila Norfolk' বাণিজ্য়িক ভেসেলের ২১ জন কর্মীকে উদ্ধার করে আইএনএস চেন্নাই। 

আগেও উদ্ধার নৌসেনার...
নতুন বছরের গোড়ার দিকে ভারতীয় নৌসেনার তরফে এক্স হ্যান্ডেলের পোস্ট দিয়ে জানানো হয়েছিল বিষয়টি। ৫-৬ জন পরিচয়হীন বন্দুকধারী ভেসেলে উঠে পড়েছে বলে সে বার বাণিজ্যিক কাজে পাড়ি দেওয়া ভেসেলটি 'ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন'-এ বিপদসঙ্কেত পাঠায়। দিনটি ছিল ৪ জানুয়ারি। সেই বার্তা পৌঁছয় ভারতীয় নৌসেনার কাছে। নজরদারির দায়িত্বে থাকা আইএনএস চেন্নাইয়ের অভিমুখ ঘোরানোর সিদ্ধান্ত নিতে দেরি করেননি নৌসেনা কর্তৃপক্ষ। সাহায্য়ের জন্য সমুদ্রের জল কেটে এগোতে শুরু করে নৌসেনার ডেস্ট্রয়ার। প্রথমে নৌবাহিনীর হেলিকপ্টার উড়ে গিয়ে ভেসেলটির সঙ্গে সংযোগ স্থাপন করে। জাহাজ খালি করতে বলা হয় ছিনতাইকারীদের। তার পর মূল অভিযান। ভারতীয় নৌবাহিনীর অত্য়ন্ত দক্ষ MARCO বাহিনী নিশ্চিত করে, যে জাহাজে কোনও জলদস্যু নেই। যে ভাবে উত্তর আরব সাগরের জলরাশির মধ্যে বাণিজ্যিক ভেসেলটিকে ইন্টারসেপ্ট করে ছিনতাইকারীদের সেটি খালি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তাতে ভয় পেয়েই সম্ভবত ভেসেল ছেড়ে পালায় তারা। ভেসেলে বিদ্যুৎ সংযোগ ফেরানো ও তা নতুন করে চালু করার চেষ্টা করতে সাহায্য করা হচ্ছে বলে জানায় ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের পর, এক মাসের মধ্যে ফের দ্বিতীয় সাফল্য।

আরও পড়ুন:শিষ্যকে 'জুতোপেটা' রাহাত ফতেহ আলি খানের! ভিডিও ভাইরাল হতেই 'আসল' ঘটনা খোলসা করলেন শিল্পী

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget