এক্সপ্লোর

Iran Israel Conflict : ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ? ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক

US on Iran Israel Conflict: মধ্যপ্রাচ্যে সৈন্য-সহায়তা পাঠানের কথা আগেই জানিয়েছে আমেরিকা।

নয়াদিল্লি : সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে ইজরায়েল। আশঙ্কা করা হচ্ছে, যার জবাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইজরায়েলে সরাসরি হামলা চালাতে পারে ইরান। এই পরিস্থিতিতে ভারত-সহ একাধিক দেশ নিজেদের দেশের নাগরিকদের ইজরায়েল যেতে নিষেধ করল। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে- ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও ইংল্যান্ড।  

আমেরিকার বার্তা -

মধ্যপ্রাচ্যে এই অশান্তির আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, ইরান কত তাড়াতাড়ি ইজরায়েলে হামলা চালাতে পারে ? তার উত্তরে বাইডেন বলেন, 'আমার মনে হচ্ছে শীঘ্রই হামলা চালাতে পারে।' যদিও তা না করতে ইরানকে বার্তাও পাঠিয়েছেন বাইডেন। 

সাংবাদিকদের আরও স্পষ্ট প্রশ্নে বাইডেনের বক্তব্য, 'আমরা ইজরায়েলকে রক্ষা করতে বদ্ধপরিকর । ইজরায়েলকে সমর্থন করব। আমরা ইজরায়েলকে সাহায্য করব এবং ইরান সফল হবে না।' এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সৈন্য-সহায়তা পাঠানের কথা আগেই জানিয়েছে আমেরিকা। 

ভ্রমণ-সংক্রান্ত উপদেশাবলী ভারতের-

সম্ভাব্য যুদ্ধ-আশঙ্কায় ভারতীয়দের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে নোটিস জারি করে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি জারির আগে পর্যন্ত ভারতীয়রা যেন ইরান বা ইজরায়েল না যান। শুধু তা-ই নয়, যেসব ভারতীয় এই মুহূর্তে ইরান বা ইজরায়েলে বসবাস করছেন তাঁদের যেন যত দ্রুত সম্ভব সেখানকার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করান।

প্রেক্ষাপট-

এই অশান্তির পেছনে কী রয়েছে ? দুই দেশের মধ্যে উত্তেজনার এই পারদ চড়ার কারণ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনা। ইরান এই ঘটনার পেছনে ইজরায়েলকে দায়ী করেছে। যে হামলায় ইরানের এক শীর্ষস্থানীয় কমান্ডার ও আরও ছয় আধিকারিকের মৃত্যু হয়েছে। গাজায় ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালানো জঙ্গি গোষ্ঠী ও তার সীমান্তবর্তী লেবাননকে সমর্থন জানানোয় ইজরায়েল ইরানের সামরিক আধিকারিকদের নিশানা করেছে বলে অভিযোগ।

এদিকে দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলার প্রত্যাঘাত হিসাবে ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে Katyusha রকেট নিক্ষেপ করেছে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। এই জঙ্গি গোষ্ঠীর পেছনে ইরানের মদত আছে বলে অভিযোগ। ইজরায়েলি সেনার বক্তব্য, লেবানন থেকে ৪০টি মতো রকেট নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে কয়েকটি আটকানো গেছে। তবে, কেউ আহত হননি। এর আগে লেবাননের দিক থেকে আসা দু'টি হিজবুল্লাহ ড্রোনকেও রোখা গেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget