এক্সপ্লোর

Iran Seizes Cargo Ship: ইরানের হাতে আটক জাহাজে ১৭ ভারতীয়, যুদ্ধের আবহে বাড়ছে উদ্বেগ

Iran-Israel Conflict: শনিবার সংযুক্ত আরব আমিরশাহি উপকূলে ২৫ জন কর্মী-সহ একটি জাহাজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ডস।

নয়াদিল্লি: ক্রমশ তেতে উঠছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতি। ইজরায়েল এবং হামাসের মধ্যে গত সাত মাস ধরে যুদ্ধ চলছেই। সেই আবহে এবার ইজরায়েলে হামলা চালাল ইরান (Iran-Israel Conflict)। দামাস্কাসে তাদের কনস্যুলেটে সম্প্রতি হামলা চালায় ইজরায়েল, তার পাল্টা শনিবার ইজরায়েলকে লক্ষ্য করে ২০০-র বেশি হামলাকারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই আবহে উপসাগরীয় অঞ্চলেও উত্তাপ বাড়ল। সংযুক্ত আরব আমিরশাহি উপকূলে একটি মালবাহী জাহাজ আটক করল ইরানের রেভলিউশনারি গার্ডস, যাতে ১৭ জন ভারতীয় রয়েছেন বলে খবর। (Iran Seizes Cargo Ship)

শনিবার সংযুক্ত আরব আমিরশাহি উপকূলে ২৫ জন কর্মী-সহ একটি জাহাজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ডস। MSC Aires নামের ওই জাহাজটিকে হরমুজ প্রণালীর কাছে আটক করা হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, জাহাজটিকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ভারতের। আটক ভারতীয়দের মুক্ত করা নিয়ে কথা চলছে। 

দিল্লির একটি সূত্র জানিয়েছে, MSC Aires জাহাজটির দখল নিয়েছে ইরান। জাহাজে ১৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তেহরানের সঙ্গে কথা চালাচ্ছেন ভারতীয় কূটনীতিকরা। ওই ১৭ জনকে যাতে দ্রুত মুক্ত করা যায়, নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, কথা চলছে দু'পক্ষের মধ্যে। আটক হওয়া জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে ইতালীয়-সুইস সংস্থা MSC. তারা জানিয়েছে, হেলিকপ্টারে চেপে এসে জাহাজের দখল নেয় ইরানের সেনা। জাহাজকর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে কথা চলছে।

আরও পড়ুন: Israel-Iran Conflict: ঝাঁক ঝাঁক ড্রোন, ছোড়া হল ক্ষেপণাস্ত্রও, এবার ইজরায়েলে হামলা ইরানের

ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। সেই আবহে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকাও। দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়েন ওয়াটসন বলেন, "অবিলম্বে জাহাজটি এবং তাতে থাকা বিদেশি কর্মীদের ছেড়ে দিতে বলছি ইরানকে। কোনও রকম প্ররোচনা, উস্কানি ছাড়া নাগরিক-সহ জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জলদস্যুর মতো আচরণ করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস।"

যদিও ইরানের দাবি, ওই জাহাজটির সঙ্গে ইজরায়েল সরকারের সংযোগ রয়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে কারণ এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার গভীর রাতে ইজরায়েলকে লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, তাতে আরও ঘওরাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। এমন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকসমেত জাহাজটি আটক করায় উদ্বেগ ছড়িয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget