এক্সপ্লোর

Jaffar Express Hijack: ট্রেন হাইজ্যাক নিয়ে ভারতকে নিশানা করেছিল পাকিস্তান, দাবি উড়িয়ে কড়া বিবৃতি বিদেশমন্ত্রকের

পাকিস্তানের অভিযোগকে  'ভিত্তিহীন' বলে দাবি করা হয়েছে । ভারতের কটাক্ষ, 'পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা'র দিকে নজর দিক ! 

ভারত পাকিস্তানের ট্রেন অপহরণের অভিযোগের উপর: মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে রেললাইন উড়িয়ে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি । অপারেশন শেষ, উদ্ধার করা গিয়েছে পণবন্দি সকলকেই, দাবি করেছে  পাকিস্তান সেনা। তবে এরই মধ্যে পাক সরকার এক ভয়ঙ্কর দাবি করে বসে। পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের হাত থাকার অভিযোগ করেছিল পাক সরকার। এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের (MEA)  শুক্রবার  একটি বিবৃতি জারি করে পাকিস্তানের অভিযোগকে  'ভিত্তিহীন' বলে দাবি করেছে। উল্টে ভারতের কটাক্ষ, 'পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা'র দিকে নজর দিক ! 

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকাত আলি খান বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে আফগানিস্তান থেকে আসা কলের 'প্রমাণ' সামনে রেখে দাবি করেন,  ট্রেন অপহরণে ভারত জড়িয়ে।  পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের ব্যাপারে ভারতের দিকে আঙুল তোলেন। দাবি করেন, বালোচ লিবারেশন আর্মির কাছে আফগানিস্তান থেকে আসা ফোন কলগুলি এই তথ্য নিশ্চিত করেছে।  

ভারতের জবাব
এরপর  শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের
মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগগুলিকে নস্যাৎ করে দিয়েছেন।  বলেছেন, "আমরা পাকিস্তানের পক্ষ থেকে আনা ভিত্তিহীন অভিযোগগুলিকে দৃঢ়ভাবে নস্যাৎ করছি। পুরো বিশ্ব জানে যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্র কোথায়।  নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যদের উপর দোষ না চাপিয়ে পাকিস্তানের উচিত নিজের দেশের ভিতরের সমস্যাগুলিতে নজর দেওয়া ।"

আফগানিস্তানের জবাব
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রকও পাকিস্তানের দাবিগুলিকে নাকচ করে দিয়েছে। তারা পাকিস্তানকে বলেছে,  ভিত্তিহীন অভিযোগ আনার পরিবর্তে পাকিস্তান অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলিতে নজর দিক। আফগানিস্তান স্পষ্ট করে দিয়েছে, এই অভিযোগগুলির কোনও ভিত্তি নেই এবং পাকিস্তানের উচিত তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া । 

জাফর এক্সপ্রেসের ঘটনার সূত্রপাত 

১১ মার্চ বলুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার পর পণবন্দিদের উদ্ধার করা গিয়েছে বলে  পাক সেনার দাবি। বালোচ লিবারেশন আর্মি, BLA-র ৩৩ জন নিহত হয়েছে। পণবন্দি সমস্ত যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পাক সেনা। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে রেললাইন উড়িয়ে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। ট্রেনে ৪৪০ জন যাত্রী ছিলেন। আত্মঘাতী বোমারুরা তাঁদের সঙ্গে মিশে যায়। যাত্রীদের পণবন্দি করা হয়। পাক সেনার তরফে জানানো হয়েছে, দীর্ঘ লড়াইয়ের পর সমস্ত যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। 

পাকিস্তান ভারতের বিরুদ্ধে BLA-র মতো সংগঠনগুলিকে সমর্থন করার অভিযোগ এনেছে । কিন্তু ভারত এই অভিযোগগুলিকে দৃঢ়ভাবে নস্যাৎ করে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget