এক্সপ্লোর

Terror Attack : ভোটের আগেই উপত্যকায় অশান্তি, জঙ্গিদের গুলিতে আহত জওয়ান, চলছে তল্লাশি

সোমবার সকালে জম্মু শহরের সেনা ছাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তারপরই সতর্ক হন সেনাকর্মীরা। নেমে পড়েন তল্লাশিতে।

 

নয়াদিল্লি : শিয়রে বিধানসভা নির্বাচন। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে।  তার আগেই আবার উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। সোমবার সকাল থেকেই জঙ্গি দমনে তৎপর হল ভারতীয় সেনা। সকাল থেকেই চলল গুলি। ছুটে এল পাল্টা বুলেটও। তার আঘাতে রক্তাক্ত হলেন এক ভারতীয় সেনা। 

জঙ্গি কার্যকলাপের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল সূত্র মারফৎ। সোমবার সকালে জম্মু শহরের সেনা ছাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তারপরই সতর্ক হন সেনাকর্মীরা। নেমে পড়েন তল্লাশিতে।  নিরাপত্তারক্ষীরা অভিযানে নেমে গুলি চালাতেই উল্টো দিক থেকে ছুটে আসে আরেকটা গুলি। শুরু হয়ে যায় গুলির লড়াই। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক জওয়ান। 

কয়েকঘণ্টা হয়ে গিয়েছে সেনা-অভিযান এখনও থামেনি। জঙ্গলের মধ্যেই খোঁজ চালিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। আরও কি কোনও জঙ্গি গা-ঢাকা দিয়েছে পাহাড়ি সবুজে? নিকেশ করতে চলছে খোঁজ। 

এর আগে গত সপ্তাহে  উপত্যকার তিন জায়গায় অভিযানে নামে ভারতীয় সেনার তিনটি দল। সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছিল কয়েকজন সন্ত্রাসবাদী। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে এই রাজ্য । প্রথম দফা ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের নির্বাচন  ২৫ সেপ্টেম্বর ।  তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। নির্বাচন শান্তিপূর্ণ করতে  রাজ্যের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে সেনা।  সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে সদা তৎপর তাঁরা।  

এর আগে গত ২২ জুলাই জম্মু কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী।  রাজৌরির গুন্ডা খোয়াস এলাকায় সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়। 

গত ১৬ জুলাই কাশ্মীরের ডোডায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে, মৃত্যু হয় এক ক্যাপ্টেন-সহ ৪ জন সেনা জওয়ান ও একজন পুলিশ কর্মীর। মারা যান  ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। তাঁর বাড়ি ছিল বাংলার দার্জিলিঙে। তার আগে গত ৮ জুলাই, জম্মু-কাশ্মীরের ডেরা-কি-গলি এলাকায় জঙ্গিদের হামলায় ৫ সেনা জওয়ান শহিদ হন।  ১১ জুন জোড়া হামলায় ৬ জন জওয়ান জখম হন। ৪ মে পুঞ্চে এক সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত হন ৫ জন।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget