এক্সপ্লোর

Jammu Kashmir News: একদিকে গ্রেনেড হামলা, অন্যদিকে পাকড়াও চার জঙ্গি

Jammu Kashmir News: দক্ষিণ কাশ্মীরে পাকড়াও জৈশ ই মহম্মদের মডিউল। একই দিনে শ্রীনগরে জঙ্গিদের গ্রেনেড হামলায় প্রাণ গেল এক সাধারণ নাগরিকের।


শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি দমনে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের একটি মডিউল পাকড়াও করল জম্মু কাশ্মীর পুলিশ। সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে চার জনকে। রবিবার জানানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে।

দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় পাকড়াও করা হয়েছে ওই জঙ্গি মডিউল। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই কাশ্মীরের বাসিন্দাা। ধৃত উমর ফারুক দার (umar farooq dar) কাশ্মীরের শানবাদের (shanbad) বাসিন্দা। ধৃত সোরাজ মনজুর মালিক (oraj manzoor malik) কাশ্মীর উপত্যকার মিদুরার (midoora) বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে ইরশাদ আহমেদ লোন (irshad ahmad lone)। ওই ব্যক্তিও মিদুরার বাসিন্দা। আর এক ধৃতের নাম আফনান জাভেদ খান। ওই ব্যক্তি শানবাদের বাসিন্দা।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে ওই চারজনের জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগ রয়েছে। বিদেশি জঙ্গিদের আশ্রয় দেওয়া, অস্ত্র জোগাড় করে দেওয়া এবং আনুষাঙ্কিক পরিকাঠামো দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। 

এদিনই উপত্যকায় একটি সন্ত্রাসবাদী হামলাও হয়েছে। এএনআই (ani) সূত্রে খবর, রবিবার বিকেলে শ্রীনগরের আমিরা কাদাল (amira kadal) এলাকায় বসতিএলাকায় গ্রেনেড হামলা করে সন্ত্রাসবাদীরা।  ওই ঘটনায় একাধিক সাধারণ নাগরিক এবং একজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পরে জখমদের মধ্যে একজন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। জনবহুল এলাকায় গ্রেনেড হামলায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। ঘটনার পরই ওই এলাকায় পৌঁছয় বিপুল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন কাশ্মীরের আইজি।

আরও পড়ুন: কখন, কোথায় দেখা যাবে এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা?

সেরা শিরোনাম

TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget