এক্সপ্লোর

Jammu And Kashmir News: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ ধস, আটকে বাঙালি পর্যটকরা

Jammu-Kashmir Landslides: আবহাওয়ার আকস্মিক বদল এবং বিপর্যয়। টানা বৃষ্টিতে ধস নামে বেশ কিছু জায়গায়।

নয়া দিল্লি: সারারাত ধরে প্রবল বৃষ্টি, তেমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলস্বরূপ ভয়াবহ ধস জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) একাধিক এলাকায়। রামবন থেকে অনন্তনাগ, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও বন্ধ হল যান চলাচল, এমনটাই জানা গিয়েছে স্থানীয় আধিকারিক সূত্রে। এদিকে,  জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ ধস, আটকে বাঙালি পর্যটকরা। অনন্তনাগে ৪৪ নং জাতীয় সড়কে ভয়াবহ ধসের জেরে সকাল থেকে রাস্তায় আটকে এ রাজ্যের বেশ কয়েকজন পর্যটক, এমনটাই জানা গিয়েছে। 

প্রসঙ্গত, বছরের এই সময়টিকে জম্মু-কাশ্মীর হয়ে ওঠে সত্যিকারের ভূস্বর্গ। বরফের পুরু চাদরে ঢেকেছিল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। সোনমার্গ-গুলমার্গে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। কিন্তু এরই মধ্যে হঠাৎই আবহাওয়ার আকস্মিক বদল এবং বিপর্যয়। টানা বৃষ্টিতে ধস নামে বেশ কিছু জায়গায়। যদিও প্রশাসনের তরফে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।                                                       

জম্মু কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, মধ্যরাতে বানিহাল এলাকার ক্ষিতওয়ারি এলাকাতেও ভয়ঙ্কর ভূমিধস হয়। টানা বৃষ্টির জেরে রামবান শহরের কাছে হঠাৎই কাদার স্রোত নামতে শুরু করে এবং পাথরও পড়তে শুরু করে।                

সেখানের ট্রাফিক ডিপার্মেন্টের আধিকারিকরা জানিয়েছিলেন আজ সকালে উধমপুরের কাছাকাছি হঠাৎই ধস নামে সেই সময় শ্রীনগরের দিকে যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলি আটকে যায়। এমনকী, জম্মুর দিকেও যে গাড়িগুলো যেতে থাকে তা মাঝরাস্তাতেই আটকে যায়।                                                                                            

আরও পড়ুন, উত্তরবঙ্গে দুর্যোগ, রাতেই যাচ্ছেন মমতা, রাজভবনে প্রস্তুত পিস রুম

ইতিমধ্যেই একটি ট্রাক ভারী পাথরের আঘাতে দুর্ঘটনার কবলে পড়েছে। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন ট্রাক ডারিভার এবং তাঁর হেল্পার। আপাতত যা পরিস্থিতি সেই অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত কোনও ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।           
      

সেরা শিরোনাম

Viral Video: 3AC-তে চেপেও মন ভরেনি, একাধিক কমপ্লেন করছিল ছেলে; মূল্যবোধ শেখাতে জেনারেল কামরায় তাকে নিয়ে গেলেন বাবা
3AC-তে চেপেও মন ভরেনি, একাধিক কমপ্লেন করছিল ছেলে; মূল্যবোধ শেখাতে জেনারেল কামরায় তাকে নিয়ে গেলেন বাবা
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Bus Accident : পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
Sonia Gandhi's Memoir : একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?
একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget