এক্সপ্লোর

Ganesh Chaturthi Special: ১০ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে নতুন জিও ফোন

গণেশ চতুর্থীর দিন বাজারে আসছে জিও ফোন

নয়াদিল্লি: ১০ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে নতুন জিও ফোন। রিলায়েন্স এবং গুগলের যৌথ উদ্যোগে আসছে এই ফোন। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানি। জানা গিয়েছে, সাধারণের সাধ্যের মধ্যেই এই ৪জি ফোন পাওয়া যাবে বাজারে। 

কী থাকছে নতুন এই ফোনে? ঘোষণা অনুযায়ী  এই ফোনে থাকবে উন্নতমানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যা যৌথভাবে তৈরি করেছে গুগুল এবং জিও। এদিনের সাধারণ সভায় মুকেশ অম্বানি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জিও এবং গুগলের টিম একটি অত্যাধুনিক স্মার্ট ফোন তৈরি করেছে। যার নাম জিও ফোন নেক্সট। গুগল এবং জিও-তে সাপোর্ট  করে এমন অ্যাপ্লিকেশন থাকবে এই ফোনে। একইসঙ্গে মুকেশ অম্বানি জানান, চলতি বছর, ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন এই ফোন বাজারে আসবে

এই ৪জি ফোন সম্পর্কে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, সাধারণের সাধ্যের মধ্যে এই অ্যান্ড্রয়েড ফোন। যদিও এখনও এই ফোনের দাম সম্পর্কে কোনও ঘোষণা করেনি সংস্থা। পিচাই জানিয়েছেন সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেট থাকবে ফোনে। রয়েছে স্মার্ট ক্যামেরা সহ অনুবাদের ফিচারও। অনলাইনেই প্রথম বিক্রি শুরু হবে এই ফোন। কী কী ফিচার থাকবে এই ফোনে? জানা গিয়েছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিন টেস্ট, ভাষা অনুবাদ, স্মার্ট ক্যামেরা সহ অত্যাধুনিক ফিল্টার থাকবে এই ফোনে।

এই বার্ষিক সাধারণ সভায় আরও একাধিক ঘোষণা করেছেন মুকেশ অম্বানি। যাঁর মধ্যে উল্লেখযোগ্য হল, জিওমার্ট ও হোয়াটসঅ্যাপকে একছাতার তলায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফেসবুকের সঙ্গে ট্রায়াল রান চালাচ্ছে রিলায়েন্স জিও বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। লক্ষ্য অনলাইন রিটেল মার্কেটে একাধিপত্য। সেই উদ্দেশ্য নিয়েই রিলায়েন্স রিটেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপে তাদের ই-কমার্স অ্যাপ্লিকেশন জিওমার্টকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। হোয়াটসঅ্যাপে জিওমার্টের অন্তর্ভুক্তির জেরে পৌঁছে যাওয়া যাবে ভারতে ৪০ কোটির বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে। তাতে অনলাইনে রিটেলে প্রভাব বাড়বে। আর এমনটা হলে চ্যালেঞ্জের মুখে পড়বে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো সংস্থা।

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget