এক্সপ্লোর

Kasba Promoting Clash : প্রোমোটিং বিবাদের জেরে কসবা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, আহত একাধিক

রবিবার রাতে দুষ্কৃতীরা শুধু ভাঙচুরই চালায়নি। এলাকার বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দাদের উপরও হামলা চালিয়েছে। যুবকদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের পাশাপাশি মহিলাদেরও রেয়াত করেনি তারা।

হিন্দোল দে, কলকাতা : প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কসবায়। বোসপুকুর রোডে একাধিক বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। আক্রান্ত বেশ কয়েকজন। জমি ছাড়তে না চাওয়ায় হামলার অভিযোগ। হামলাকারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৩০ নং বোসপুকুর রোডের ঘটনা। রবিবার রাতে কসবা থানার অন্তর্গত ওই এলাকায় রবিবার রাতে একদল দুষ্কৃতী এসে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। তাণ্ডবের পাশাপাশি ভাঙচুরও চালায় তারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ১৩০ নং বোসপুকুর রোড অঞ্চল। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, রবিবার রাতে দুষ্কৃতীরা শুধু ভাঙচুরই চালায়নি। এলাকার বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দাদের উপরও হামলা চালিয়েছে। যুবকদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের পাশাপাশি মহিলাদেরও রেয়াত করেনি দুষ্কৃতীরা। একজন বয়স্ক মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে তারা। দুষ্কৃতীদের এই হামলা ও আক্রমণের প্রধান কারণ হিসেবে ১৩০ নং ওয়ার্ড বোসপুকুর রোডের বাসিন্দারা জানাচ্ছেন, দুষ্কৃতীরা অনেকদিন ধরেই এলাকাটিতে প্রোমোটিংয়ের করতে চায়। দীর্ঘদিন ধরেই তারা এলাকায় প্রোমোটিং করার জন্য আক্রান্ত পরিবারগুলো জানাচ্ছিল। কিন্তু দুষ্কৃতীদের বক্তব্যে সহমত হচ্ছিলেন না এলাকার বাসিন্দারা। সেই কারণেই প্রধাণত বাসিন্দাদের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। 

সূত্রের খবর, রবিবার রাতে দুষ্কৃতীরা একের পর এক বাড়ি ভাঙচুর চালাতে থাকে। বাড়ির আসবাবপত্র ভাঙচুর থেকে বাসিন্দাদের মারধর, কোনও কিছুই বাদ রাখেনি দুষ্কৃতীরা। পরবর্তীতে ঘটনাস্থলে কসবা থানার পুলিশ আসলে দুষ্কৃতীরা এলাকা থেকে চলে যায় বলে জানা যাচ্ছে। এলাকায় সকাল থেকেই পুলিশ পোস্টিং রয়েছে বলে জানা যাচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে FIR-ও করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেহেতু দুষ্কৃতীরা এখনও গ্রেফতার হয়নি, তাই স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। কারণ হিসেবে তাঁরা মনে করছেন, এই ধরনের আক্রমণ ফের তাঁদের উপর হতে পারে। যদিও পুলিশ গোটা বিষয়টা নিয়ে তদন্ত চালাচ্ছে।

সেরা শিরোনাম

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Traffic : রাস্তায় ৮-১০ কিলোমিটার দীর্ঘ জ্যাম ! ঘণ্টার পর ঘণ্টা নড়ল না গাড়ি, গুরুগ্রামে রাস্তা ধসে ভয়ঙ্কর ঘটনা
রাস্তায় ৮-১০ কিলোমিটার দীর্ঘ জ্যাম ! ঘণ্টার পর ঘণ্টা নড়ল না গাড়ি, গুরুগ্রামে রাস্তা ধসে ভয়ঙ্কর ঘটনা
West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget