এক্সপ্লোর

Bengal By-Poll : "খিদিরপুরকে মিনি পাকিস্তান বানাতে দেব না", তৃণমূলকে বিঁধলেন দিলীপ; পাল্টা সুখেন্দুশেখরের

উপনির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। দিলীপ ঘোষ ও সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ-পাল্টা কটাক্ষ।

কলকাতা : উপনির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। আজ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ''যিনি মুখ্য প্রচারক, তিনি বলেছিলেন খিদিরপুর নাকি মিনি পাকিস্তান। তবে আমি বলব, ওটা পাকিস্তান আমরা বানাতে দেব না। কলকাতাই রাখব। বাংলাকে রাখব। পাকিস্তান বা বাংলাদেশ এখানে হবে না। যাঁরা ভাবছেন এইভাবে জিতে যাবেন, সেটা হবে না।'' 

এই বিষয় পাল্টা জবাব দেন সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ''গণতন্ত্র বাঁচাতে গেলে ধুনুচি নাচ নাচতে হবে এবং কোভিড বিধি ভাঙতে হবে। আমরা ভবানীপুরকে গোরক্ষপুরও বানাতে দেব না। ধর্মের ও জাতের নামে এসে এখানে ভাগাভাগি করবে, সেটাও আমরা করতে দেব না। ভবানীপুরের মানুষ এসব মন্তব্যের যোগ্য জবাব দেবে। এখনও পর্যন্ত ৫০ শতাংশেরও বেশি মানুষ নরেন্দ্র মোদি-অমিত শাহর দলকে ভোট দেয়নি। সুতরাং অধিকাংশ মানুষই এদের বিরুদ্ধে রয়েছে।"

এদিকে নন্দীগ্রামের মতো একই জবাব মিলবে ভবানীপুরেও, দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে আজ এই দাবি করেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে রিগিং-সন্ত্রাস হয়েছিল, ভবানীপুরে হবে না। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও। দিলীপ ঘোষ বলেছেন, 'মাননীয়া বলছেন জমানত বাজেয়াপ্ত হবে। এসব ডায়ালগ তো নন্দীগ্রামেও শুনেছিলাম। তারপর কী হল? নন্দীগ্রামের ফল ভবানীপুরেও হবে।' 

অন্যদিকে এর উত্তরে তৃণমূল বিধায়ক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'নন্দীগ্রাম-ভবানীপুর-চেতলা এক নয়, ওখানে যেভাবে এক তরফা ভোট হয়েছে, এখানে সেটা করতে গেলে ভবানীপুরের মানুষ তাঁর পা ভেঙে দেবে।'

এদিকে আজই মনোনয়নপত্র দাখিল করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। পরে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, 'যে কোনও লড়াই কঠিন হয়। কিন্তু লড়তে হয়। মনপ্রাণ দিয়ে আমরা লড়ব। আর এখানে আমার পাশে ব্রহ্মা বিষ্ণু, মহেশ্বর, সবাই আছেন। এই লড়াইটা লড়ার জন্য। নন্দীগ্রামে মানুষ যা করেছে, এবার সেই সুযোগ পেয়েছে ভবানীপুরের মানুষ। আর ভবানীপুরের মানুষ ইতিহাস গড়বে, এটা আপনারা দেখে নেবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget