এক্সপ্লোর

আইকোর মামলায় এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ CBI-এর

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা: আইকোর মামলায় এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল CBI। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

সিবিআইয়ের দাবি, বহুতল তৈরি করার জন্য হাজরার উত্তম মঞ্চ লিজ নেয় চিটফান্ড সংস্থা আইকোর। কিন্তু হস্তান্তরের পর সেটি ফের কলকাতা পুরসভার অধীনে আসে। সূত্রের খবর, সেই হস্তান্তর কীভাবে হয়েছিল, সেই প্রক্রিয়ার বিষয়ে জানতেই এদিন কলকাতার প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানুষের উত্তম কুমার সম্পর্কে ভালোবাসা তার পরিপেক্ষিতে তার ভাই তরুণ কুমার ও অন্যান্যরা মিলে উত্তম মঞ্চ তৈরি করেছিল। উত্তম মঞ্চ বিক্রি হয়ে যাচ্ছে খবর পাওয়া যায়। তখন আমি কলকাতা পুরসভার মেয়র ছিলাম। আমি তখন জানতে পারি আইকর এটা কিনেছে বা কোনওভাবে লিজ নিয়েছে। এই পরিপেক্ষিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে পরিষ্কার বলেছিলাম যে, এর জন্য যদি কোনও অর্থ ব্যয় করতে হয়, যে অর্থে কিনেছে কোনও ধরনের ইন্টারেস্ট বা কোনো কিছু দিতে পারব না। সব ধরনের জটিলতা মিশিয়ে কলকাতা পুরসভার অফিসাররা পুরো জিনিসটা পর্যালোচনা করেছিল। সেটা প্রপারলি করে আমরা কলকাতা পুরসভায় নিয়েছি। 

অন্যদিকে CBI সূত্রে খবর, উত্তম মঞ্চ হস্তান্তরে রাজি ছিল না আইকোর। এ নিয়ে চিটফান্ড সংস্থার কর্ণধার, প্রয়াত অমূল্য মাইতির ওপর চাপসৃষ্টিও করা হয়েছিল। সে নিয়েই এদিন জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতার প্রাক্তন মেয়রকে। সিবিআই সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায় আইকোরের কর্ণধার অমূল্য মাইতিকে চিনতেন কিনা, তাঁর সঙ্গে কোনও কথা হয়েছিল কিনা, আইকোরের কোনও অনুষ্ঠানে গিয়েছিলেন কিনা? সেসব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

শোভন চট্টোপাধ্যায়ের কথায়, 'আজ আমি কলকাতা পুরসভায় নেই। তাই সেই সব পেপারও নেই। সে সময় নস্টালজিক ছিলাম, তখন ফাইলগুলো দেখেছিলাম। ওনারা আমাকে যা যা প্রশ্ন করেছেন, আমি তাতে সমস্ত ফ্যাক্টরটা দেখলাম ওনারা কালেক্ট করেছে। যেগুলো সম্পর্কে জানা ছিল, আমি সমস্ত তথ্য তাদের দিলাম।' সম্প্রতি আইকোর মামলায় রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভূঁইঞার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে CBI। 

একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও। এরপর বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায়কে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CBI। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget