এক্সপ্লোর

West Bengal Assembly: পরীক্ষা করার নামে মহিলাদের উত্ত্যক্ত করে বিএসএফ, বিধানসভায় বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর

West Bengal Assembly: ৫ মিনিট ধরে তৃণমূল-বিজেপি বচসায় উত্তপ্ত বিধানসভা। ‘এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে’, গন্ডগোল থামিয়ে কড়া বার্তা বিধানসভার অধ্যক্ষের।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিএসএফের এক্তিয়ার-বিতর্কে উত্তপ্ত বিধানসভা। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র মন্তব্যে তোলপাড়। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভাঙার হুমকি উদয়নের। ‘পরীক্ষা করার নামে মহিলাদের উত্যক্ত করে বিএসএফ’, বিধানসভায় উদয়ন গুহের অভিযোগে তোলপাড়। দিনহাটার তৃণমূল বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ বিজেপির।

৫ মিনিট ধরে তৃণমূল-বিজেপি বচসায় উত্তপ্ত বিধানসভা। ‘এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে’, গন্ডগোল থামিয়ে কড়া বার্তা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। 

‘প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অপেক্ষা করা উচিত। চিঠির জবাব না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই ধরনের প্রস্তাব আনার কোনও এক্তিয়ারই নেই রাজ্যের। বিএসএফের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অনুচিত। বিএসএফ দেশ রক্ষা করে, দার্জিলিঙে মুখ্যমন্ত্রীকে বিএসএফই বাঁচিয়েছিল। ৫০ কিমির পরে বদলে এক্তিয়ার বাড়িয়ে ৮০ কিমি করা উচিত’, উদয়নের বিএসএফ-মন্তব্যের তীব্র বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভায় উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ বিএসএফের। তল্লাশির নামে মহিলাদের অবাঞ্ছিত স্পর্শের অভিযোগ উদয়নের। ‘বিএসএফ পেশাদার নিরাপত্তাবাহিনী, নিয়ম-নীতি মেনে চলে। একমাত্র বিএসএফের মহিলা রক্ষীরাই মহিলাদের তল্লাশি করেন’, তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে দাবি বিএসএফের, খবর এএনআই সূত্রে।

এদিকে, বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর বিরোধিতায়, প্রস্তাব পাস হয়ে গেল রাজ্য বিধানসভায়। সম্প্রতি মোদি সরকার বিজ্ঞপ্তি জারি করে যে, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিধি ৫০ কিলোমিটার করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও অসমে বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিধি ১৫ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার। অন্যদিকে, গুজরাতে তা ৮০ কিলোমিটার থেকে কমিয়ে করা হয়েছে ৫০ কিলোমিটার।

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল। যা নিয়ে দেড়ঘণ্টার আলোচনায় তৃণমূল ও বিজেপি বিধায়করা উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। যা কার্যত হুমকি অবধি গড়ায়। সীমান্তবর্তী জেলা মালদার ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী প্রশ্ন তোলেন, ‘বিএসএফ আরও ভিতরে এলে অসুবিধা কোথায়? আপনারা কি কোনও অপরাধ আড়াল করার চেষ্টা করছেন?’ তখন তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘বিএসএফ-এর কোনও ট্রেনিং নেই। ওদের অত্যাচার সবাই জানে।’

বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর প্রস্তাবের বিপক্ষে বলেন, ‘গাইঘাটার কী অবস্থা সবাই জানে। বিএসএফ না থাকলে গ্রামের কী অবস্থা হত আমরা জানি।’ অন্যদিকে, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবার প্রস্তাবের পক্ষে বলেন, ‘বিএসএফ-এর সঙ্গে পুলিশের সংঘাত অনিবার্য। শীতলকুচির ঘটনা ভুলে গেলেন?’

দেড় ঘণ্টা উত্তপ্ত আলোচনার পর, ভোটাভুটি হলে সেখানে ১১২-৬৩ ভোটে প্রস্তাব পাস হয়ে যায়। অর্থাৎ বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধির বিরোধিতায় আনা প্রস্তাবের পক্ষে ১১২টি ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ৬৩টি ভোট। তবে প্রস্তাব পাসের পরও বিএসএফ ইস্যুতে তৃণমূল-বিজেপির তরজা থামেনি।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget