এক্সপ্লোর

Mominpore Fire arms Recover: রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সন্দেহভাজনকে আটক, খাস কলকাতায় উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

গতকাল রাতে মোমিনপুর এলাকায় অভিযান চালায় একবালপুর থানার পুলিশ। ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে মেলে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ।

কলকাতা: শহরে ফের অস্ত্র উদ্ধার (Firearms)। গ্রেফতার দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোমিনপুর  (Mominpore) এলাকায় অভিযান চালায় একবালপুর থানার পুলিশ (Ekbalpur Police Station)। ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে মেলে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ।

ধৃত সাদ্দাম হোসেন একবালপুরেরই  (Ekbalpur) বাসিন্দা। তাকে জেরা করে তারাতলার বেসব্রিজ (Taratala) এলাকা থেকে বাবলু আড়ি নামে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার (Arrested) করে একবালপুর থানার পুলিশ। বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

উল্লেখ্য, এই একই দিনে খিদিরপুরের (Kidderpore) ভূকৈলাস রোডে কিশোরের উপর ‘হামলা’র অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতে টিউশন থেকে ফেরার পথে ‘হামলা’ হয় বলে খবর। রডের আঘাতে কিশোরের মাথা ফেটে গিয়েছে।

গুলি করে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনায় দক্ষিণ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে খবর  এলাকার সিসি ক্যামেরা (CC Camera) ভাঙা অবস্থায় রয়েছে। পুরনো কোনও ঘটনার জেরে হতে পারে হামলা বলে প্রাথমিক ধারণা পুলিশের। খোঁজ নেওয়া হচ্ছে কে, কারা আছে এই হামলার পিছনে।

পাশাপাশি আরও একটি মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। টাকার দাবিতে ২০ দিনের শিশুকে মায়ের থেকে দূরে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। মালদার মানিকচক থানা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত ২৯ অক্টোবর তিন সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে গিয়ে সন্তানদের আশীর্বাদের নাম করে, ১২০০ টাকা চান এক ব্যক্তি। ৩০০ টাকা দিতে রাজি হওয়ায় একটি শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই সদ্যোজাতর।

আরও পড়ুন: Malda News: তৃণমূলে যোগ প্রধান সহ চার সদস্যের, বামনগোলায় বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত

আরও পড়ুন: BSF Update: বিএসএফের পরিধি বাড়ায় বিপাকে পড়বে সীমান্ত লাগোয়া গ্রাম? কেন্দ্রের সিদ্ধান্তে প্রমাদ গুনছেন বাসিন্দারা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget