এক্সপ্লোর

Lebanon Pager Explosions Possible Impacts: পেজার, ফোনও এখন মানুষ মারার অস্ত্র, এসব নিয়ে বিমানে ওঠা কি বন্ধ হবে?

Lebanon Walkie-Talkie Explosions: লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লাকে লক্ষ্য করে ইজরায়েল পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।

নয়াদিল্লি: মান্ধাতা আমলের জিনিস। ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে বহুদিন। কিন্তু মানুষ মারা অস্ত্র হিসেবে প্রত্যাবর্তন ঘটেছে পেজারের। এমনকি নিরাপত্তা সুনিশ্চিত করার কাজে ব্যবহৃত ওয়াকি-টকি, এমনকি ল্যান্ডলাইন ফোনও হাতিয়ার হয়ে উঠেছে। লেবাননে পর পর বিস্ফোরণের ঘটনায় ইজরায়েলের হাত রয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি কিছু না বললেও, 'যুদ্ধক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে' বলে মন্তব্য করেছে তারা। সাধারণ মানুষের জীবনে এই ঘটনা মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। (Lebanon Pager Explosions Possible Impacts)

লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লাকে লক্ষ্য করে ইজরায়েল পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। একসঙ্গে ৩০০০ পেজার বিস্ফোরণ ঘটে প্রথমে, তার পর কয়েকশো ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটে। বাড়ির মধ্যে ল্যান্ডলাইন ফোনে বিস্ফোরণ ঘটার খবরও সামনে এসেছে। বিদেশ থেকে আমদানি করা ওই সমস্ত সামগ্রীতে আগে থেকে ইজরায়েল বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল বলে জানা গিয়েছে। (Lebanon Walkie-Talkie Explosions)

এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। পেজার, ওয়াকি-টকি, ফোনকে যদি মানুষ মারার কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে গোটা বিশ্বকে সারাক্ষণ প্রাণভয়ে থাকতে হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই। এমন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বাইরে রোজকার জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 

এক্ষেত্রেই প্রথমেই বিমান পরিষেবার কথা উঠে আসছে। বিমানে ওয়াইফাই ব্যবহার করার চল রয়েছে। একসময় কিছু বিমানে বিশেষ একটি সংস্থার ফোন নিষিদ্ধ ছিল। সেই ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায় বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানেও কার্গো লিথিয়াম ব্যাটারি রয়েছে এমন কিছু নিয়ে বিমানে ওঠায় বিধিনিষেধ রয়েছে। তবে ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেট ব্যবহার করা হয় বিমানে। সেই নিয়েই উদ্বেগ দেখা দিয়েছে। 

হেজবোল্লার হাতে পৌঁছনো পেজ এবং ওয়াকি-টকিতে যদি বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে আমেরিকা, ইউরোপের দেশগুলিতে এর পুনরাবৃত্তি হবে না, তা কে বলতে পারে বলে উঠছে প্রশ্ন। সিগনালের মাধ্যমে মোবাইল ফোনের ব্যাটারি গরম করে যদি আস্ত বিমান উড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ব্যয়সাপেক্ষ ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমার প্রয়োজন আগামী দিনে আর পড়বে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

লেবাননে পর পর পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় আগামী দিনে বিমানে মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহার বন্ধ করা নিয়ে চিন্তা-ভাবনা হতে পারে। বিমানে নিজের আসনে বসে ব্যবহার করা তো দূর, মালপত্র রাখার জায়গায় সেগুলি তোলা নিয়েও আপত্তি উঠতে পারে। তাই শুধু হেজবোল্লাকে নিশানা করে এই হামলা চালানো হয়নি, এই হামলার পর বিমান পরিষেবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুধু বিমান পরিষেবাই নয়, যে কোন গণপরিবহণের মাধ্যমেই মোবাইল, ল্যাপটপ নিয়ে ওঠা বন্ধ হবে কি না, উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget