এক্সপ্লোর

Covid19 Updates: তৃতীয় ঢেউয়ের আগে স্বস্তির বার্তা, শিশু শরীরে স্থায়ী হচ্ছে না কোভিড উপসর্গ

প্রাপ্তবয়স্কদের দেহে দেখা গিয়েছে চার সপ্তাহের পরও লক্ষণগুলি থেকে যাচ্ছে। শিশুদের দেহে সেই সমস্যা অবশ্য নেই। 

ওয়াশিংটন: বিশ্বজুড়েই করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা রয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই করোনার ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে মারাত্মকভাবে। সেই মোতাবেক শিশুদের টিকাকরণ শুরুর ট্রায়ালও চালু হয়েছে একাধিক দেশে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিল একটি গবেষণা। দ্য ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট হেলথ জার্নালে জানান হয়েছে বেশিরভাগ শিশু যারা করোনা আক্রান্ত হয়, তাদের দেহে ছ'দিনে যেমন উপসর্গ থাকে, চার সপ্তাহ পেরিয়ে গেলে সেই উপসর্গ কমতে শুরু করে।

ব্রিটেনের কিংস কলেজের অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম লেখক এমা ডানকান বলেন, অত্যন্ত স্বস্তির গবেষণা উঠে এসেছে।  দেখা গিয়েছে সংক্রমিত শিশুদের দেহে করোনার উপসর্গ দীর্ঘস্থায়ী হচ্ছে না। প্রাপ্তবয়স্কদের দেহে দেখা গিয়েছে চার সপ্তাহের পরও লক্ষণগুলি থেকে যাচ্ছে। শিশুদের দেহে সেই সমস্যা অবশ্য নেই। 

এমনকী SARS-CoV-2 ভাইরাসে আক্রান্ত অনেক শিশুর দেহে কিন্তু কোভিডের উপসর্গও দেখা যাচ্ছে না। সামান্য লক্ষণ হয়ত প্রকাশ পেয়েছে। এই গবেষণা ZOE COVID স্টাডি স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে করা হয়েছে।  পাঁচ বছর থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে এই গবেষণা চলেছে। প্রায় ২ লক্ষ ৫০ হাজার শিশুরা এই গবেষণায় অংশগ্রহণ করেছিল।

যদিও এদের মধ্যে ব্যতিক্রম ঘটনাও দেখা গিয়েছিল। অনেক শিশুর দেহে দীর্ঘকালীন অসুস্থতাও দেখা গিয়েছে। সেই সকল উপসর্গের মধ্যে ছিল ক্লান্তি। এটিই সবচেয়ে স্থায়ী লক্ষণ ছিল। মাথাব্যথা এবং গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার লক্ষণও দেখা গিয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেহে এই উপসর্গ ছিল কয়েক দিন স্থায়ী। 

এদিকে, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যেই আরেক বিপদ দোরে কড়া নাড়ছে। মার্কিন মুলুকে নতুন আতঙ্ক Disaster Respiratory Virus (RSV)। ২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন কোভিডের থেকেও সংক্রামক এই রোগ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে মার্কিন প্রশাসন। করোনা সংক্রমণের মধ্যেই যদি এই আতঙ্ক মাথা চাড়া দেয়, তাহলে শিশুদের সামাল দেওয়া যাবে কীভাবে, তাই নিয়ে চিন্তায় তারা।  

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget