এক্সপ্লোর

President Rule in Manipur: মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, বীরেনের বিকল্প না পেয়েই কি সিদ্ধান্ত? এখনও চলছে হিংসা

Manipur News: বৃহস্পতিবার সন্ধেয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল।

ইম্ফল: এবার মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন জারি হল। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। 
৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন। আর বুধবার, ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন এন বীরেন। প্রায় দু'বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা। (Manipur President Rule)

সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় বৃহস্পতিবার সন্ধেয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, মণিপুরের রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেয়। সেই রিপোর্ট দেখে বোঝা যায়, রাজ্যে এই মুহূর্তে সাংবিধানিক শাসন চালানোর অবস্থা নেই। তাই সংবিধাের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হল। (Manipur Situation)

২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক হিংসা চলে আসছে মণিপুরে। ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন কিছু বাদ যায়নি উত্তর-পূর্বের রাজ্যটিতে। সবমিলিয়ে ২৫০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এখনও পর্যন্ত। এই গোটা সময়ে সেখানে বিজেপি-র সরকার ছিল। ২০২৪ সালে সেই সরকার থেকে সমর্থন তুলে নেয় কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। এর পরই ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন বীরেন। (Manipur News)

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরই বীরেন ইস্তফা দেন। দলীয় সূত্রে খবর, দিল্লির বিজেপি নেতৃত্বই বীরেনকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিলেন। কারণ ১০ তারিখেই বীরেন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছিল বিরোধীরা, তাতে হেরে গেলে রাজ্যের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যেত।

শুধু তাই নয়, সম্প্রতি একটি অডিও রেকর্ডিং সামনে আসে।  তাতে যে কথোপকথন ধরা পড়ে, তাতে একটি গলা বীরেনের বলে অভিযোগ। কথোপকথন থেকে জানা যায়, রাজ্য সরকারের অস্ত্রশস্ত্র লুঠ করতে মেইতেইদের অনুমতি দেওয়া হয়েছিল। কুকিদের সঙ্গে তাদের সংঘর্ষ চলাকালীন কার্যত অস্ত্রের জোগান দেওয়া হয়েছিল মেইতেইদের। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিষয়টি পৌঁছেছে। অডিও রেকর্ডিংটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বন্ধ খামে সেই রিপোর্ট জমা দিতে হবে।

রাহুল গাঁধীর মতে, সুপ্রিম কোর্ট ওই অডিও ক্লিপটি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে বলেই বীরেনকে পদত্যাগ করানো হল। এর পর তিন দিন পেরিয়ে গেলেও বীরেনের উত্তরসূরী নিয়ে ঐক্যমত্য তৈরি হয়নি। সেই আবহে কংগ্রেস, নাগরিক সমাজের তরফে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাষ্ট্রপতি শাসনই কার্যকর করল কেন্দ্র। কিন্তু দু'বছর ধরে মণিপুর হিংসার আগুনে জ্বলতে থাকলেও, এতদিন কেন বীরেনকে পদে রাখা হল, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ হিংসা চলাকালীন দফায় দফায় রাহুল গাঁধী, বিরোধীরা গেলেও, একটি বারের জন্যও মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়ে সংসদে তাঁকে তীব্র আক্রমণ করে বিরোধীরা। এমনকি মণিপুরকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবে সেখানে অশান্তির আগুন জ্বলতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

রাষ্ট্রপতি শাসন জারি হলেও এখনও হিংসা চলছে মণিপুরে। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে স্থানীয় মানুষদের। সংবিধানের অনুচ্ছেদ ১৭৪(১) বলছে, রাষ্ট্রপতি শাসন জারি হলে, শেষ সরকারের পতনের ছ'মাসের মধ্যে বিধানসভা পুনরায় সচল করতে হবে। ২০২৪ সালের ১২ অগাস্ট, বুধে শেষ বার বিধানসভার অধিবেশন হয়। সেই নিরিখেই পরবর্তী বিধানসভার অধিবেশন করাতে হবে।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget