এক্সপ্লোর

India News: কেদারের মন্দিরের পিছনেই হুড়মুড়িয়ে নামছে তুষারধস, ভিডিও দেখে ভয়ের স্রোত নেটিজেনদের

Kedarnath Temple: ফের প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে। শনিবার কেদারনাথ মন্দিরের ঠিক পিছনের পর্বতে হুড়মুড়িয়ে নেমে আসে ব্যাপক তুষারধস। সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও ট্যুইটও করেছে।

দেহরাদুন: ফের প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে (Kedarnath Temple)। শনিবার কেদারনাথ মন্দিরের ঠিক পিছনের পর্বতে হুড়মুড়িয়ে নেমে আসে ব্যাপক তুষারধস (Avalanche)। সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও ট্যুইটও করেছে। আশার কথা একটাই। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

কী হয়েছে?
শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় সংবাদসংস্থা এএনআই-কে পরে বলেন, ' আজ সকালে হিমালয়ে বড়সড় তুষারধসের ঘটনা ঘটেছে। তবে কেদারের মন্দিরে কোনও আঁচ লাগেনি।' তাতে অবশ্য স্বস্তির কোনও কারণ দেখছেন না অনেকেই। গত দশ দিনে এই নিয়ে দুবার বড়স়ড় তুষারধসের ঘটনা ঘটল কেদারনাথ মন্দির লাগোয়া পর্বত এলাকায়। গচ ২২ সেপ্টেম্বর, মন্দিরের পাঁচ কিলোমিটার পিছনে, চোরাবারি হিমবাহের ক্যাচমেন্টেও একটি তুষারধসের ঘটনা ঘটেছিল। তার পর আবার এই বিপর্যয়। ঘটনা হল, ভারী বৃষ্টিতে এমনিতেই বেশ কিছুটা বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভূমিধসের কথা রাজ্যের নানা প্রান্তে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার, রুদ্রপ্রয়াগের উপর এনএইচ ১০ ধসের কারণেই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। 

আতঙ্কের পালা চলছেই...
সপ্তাহখানেক আগেও তুমুল বৃষ্টিতে আস্ত একটা পাহাড় ধসে পড়েছিল উত্তরাখণ্ডে। ওই ঘটনার জেরে সাময়িক ভাবে আদি কৈলাস মানসরোবর যাত্রার অন্যতম রুট বন্ধ করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধে পেরিয়ে তখন রাত। হঠাতই একটি পাহাড়ের সিংহভাগ ভেঙে পড়ে নাজাং তাম্বা গ্রামের কাছে। তার পর থেকে জাতীয় সড়ক বন্ধ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই বিপর্যয়ের ফলে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে অন্তত ৪০ জন আটকে পড়েন। শুধু জাতীয় সড়ক নয়, পাহাড়-ভঙ্গের জেরে যান চলাচলের অন্তত শ'খানেক গ্রামীণ রাস্তা এবং একাধিক হাইওয়েও বন্ধ হয়ে যায়। পাথর ও বোল্ডারে ঢাকা পড়ে হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ে। এক ছবি দেখা গিয়েছিল দেহরাদুন জেলার বিকাশনগর-কলসি-বরকোট ন্যাশনাল হাইওয়েতেও। পরিস্থিতি সামলাতে নেমে পড়েন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য়রা। তার পরও অবশ্য বিপদ কাটছে না। 

আরও পড়ুন:"নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি", ৫জি-পরিষেবা সূচনার মঞ্চে বার্তা মুকেশ আম্বানির

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget