এক্সপ্লোর

Mithai: সবুজ চা বাগান, মিরিকের পাহাড়ের কোলে মিঠাই-সিডের প্রেম জমবে 'বাতাসে গুনগুন'-এর সুরে

স্টুডিওর চার দেওয়াল ছেড়ে পাহাড়ে ঘুরতে এসেছে মনোহরা পরিবার। জোরকদমে মিরিকের পাহাড়ের কোলে, সবুজে ঢাকা চা বাগানে চলছে 'মিঠাই' ধারাবাহিকের শ্যুটিং।

কলকাতা: স্টুডিওর চার দেওয়াল ছেড়ে পাহাড়ে ঘুরতে এসেছে মনোহরা পরিবার। জোরকদমে মিরিকের পাহাড়ের কোলে, সবুজে ঢাকা চা বাগানে চলছে 'মিঠাই' ধারাবাহিকের শ্যুটিং। ভালোবাসার মাসে এই প্রথমবার 'মিঠাই'-এর 'উচ্ছেবাবু' ভালোবাসার কথা স্বীকার করবেন তাঁর কাছে। 

মিরিকের পাহাড়ের কোলে চলছে শ্যুটিং। গোটা আয়োজন মনে করিয়ে দেয় 'চিরদিনই তুমি যে আমার' ছবির দৃশ্য। 'বাতাসে গুনগুন' গানে রাহুল-প্রিয়ঙ্কার প্রেম মন ছুঁয়েছিল সকলেরই। 'মিঠাই'-এর সেটেও দেখা গেল তেমনই বাথটাবে আর গোলাপের পাপড়ি। একটা বাথটাবে শুয়ে আছে সৌমিতৃষা (Soumitrisha) ওরফে মিঠাই (Mithai) আর তার গোটা গায়ে গোলাপের পাপড়ি। সেখানেই মিঠাইকে প্রথমবার সিদ্ধার্থ ওরফে সিড বলবে, 'ভালোবাসি'।

আরও পড়ুন: প্রথমবার কবিতার অ্যালবামে অভিনয়ে কৌশিক সেন, মুক্তি পেল, 'এটা তোমার জন্য'

ধারাবাহিকের গল্প অনুসারে, সদ্য মা মারা গিয়েছে মিঠাইয়ের। সেই পর্বে সিড আর মিঠাইয়ের রসায়ন মন কেড়েছিল সবার। সিজকে জড়িয়ে ধরে মিঠাইয়ের কান্না অনেকেরই চোখ ভিজিয়েছিল। অনেকেই বলেছিলেন, সিডের মত স্বামী পাওয়া বাস্তব জীবনে সত্যিই সৌভাগ্যের। নেটদুনিয়া ভেসেছিল সিড মিঠাইয়ের রসায়নে। মাতৃবিয়োগের পর মিঠাইকে যেভাবে আগলে রেখেছিল সিড, তা দেখে অনেকেরই মনে হয়েছিল, এমন প্রেমিক যদি হত।

সবুজ চা বাগানের মাঝে শ্যুটিং করছেন মিঠাই আর সিড। চার দেওয়ালের বাইরে বেরতে পেরে খুশি সকলেই। সৌমিতৃষা বলছেন, 'আমরা সবাই পাহাড়ে ঘুরতে এসেছি। আমি, সিড, দাদু, ঠাম্মা সবাই। আপনারা সবাই যে মুহূর্তের প্রতীক্ষা করছেন, সিড নিজের ভালোবাসার কথা বলবে মিঠাইয়ের কাছে।' সিড বলছেন, 'বাতাসে গুনগুন গানটাকে নিজের মত করে তৈরি করছি আমরা।'

সদ্য ১ বছর পূর্ণ করেছে ধারাবাহিক 'মিঠাই'। শ্যুটিংয়ের মাঝেই খানিক হুল্লোড়ে মাতলেন সকলে। কাটা হয়েছিল দুটো কেক। সেই ছবিই নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। ছবির অন্যতম অভিনেত্রী স্বাগতা বসু একাধিক ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা গেল সকলে মিলে কেক কাটছেন। সকলের মুখে মাস্ক। অর্থাৎ করোনা সতর্কতা মাথায় রেখেই চলে উদযাপন। ক্যাপশনে লেখা, 'এক বছরের যাপন'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
Assembly Signature Controversy: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
Bidhannagar Municipal Corporation: বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী, তিনি যেতেই গঙ্গাজলে পুরনিগম ‘শুদ্ধ’ করল বিজেপি
বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী, তিনি যেতেই গঙ্গাজলে পুরনিগম ‘শুদ্ধ’ করল বিজেপি
TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে পেশ পুলিশের ?

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget