এক্সপ্লোর

সামান্য উপসর্গযুক্ত করোনা আক্রান্তদের বাড়িতে সেল্ফ-আইসোলেশনে কী নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের?

সামান্য কোভিড ১৯ উপসর্গ রয়েছে বা সংক্রমণ সংক্রান্ত লক্ষ্মণের আগের পর্যায়ে রয়েছে, এমন আক্রান্তদের হোম আইসোলেশনের জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্তদের মধ্যে যাদের সামান্য উপসর্গ রয়েছে, তাদের সংখ্যা গুরুতর অসুস্থদের চেয়ে অনেকটাই বেশি।

নয়াদিল্লি: সামান্য কোভিড ১৯ উপসর্গ রয়েছে বা সংক্রমণ সংক্রান্ত লক্ষ্মণের আগের পর্যায়ে রয়েছে, এমন আক্রান্তদের হোম আইসোলেশনের জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্তদের মধ্যে যাদের সামান্য উপসর্গ রয়েছে, তাদের সংখ্যা গুরুতর অসুস্থদের চেয়ে অনেকটাই বেশি। বর্তমানে দেশে আক্রান্ত বলে যাদের সন্দেহ করা হচ্ছে অর্থাত পরীক্ষার ফল আসার অপেক্ষা করা হচ্ছে এবং যাদের সংক্রমণ ধরা পড়েছে, তাদের হাসপাতালের মধ্যে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এই রোগীদের খুবই সামান্য বা সামান্য, মাঝারি বা গুরুতর অসুস্থ হিসেহে চিহ্নিত করে সেইমতো কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড হেল্থ সেন্টার বা ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখন যাদের উপসর্গ সামান্য, প্রয়োজনীয় সুবিধা থাকলে তারা বাড়িতেই আইসোলেশনে থাকতে পারবে। নির্দেশিকা অনুসারে, আক্রান্তদের কারা হোম আইসোলেশনে থাকতে পারবে, তা লক্ষ্মণ বিচার করে স্থির করবেন চিকিত্সাকারী মেডিক্যাল অফিসার। আক্রান্তদের মধ্যে উপসর্গ খুবই সামান্য ও উপসর্গের আগের পর্যায়ে থাকলে এক্ষেত্রে বাড়িতে আইসোলেশনে থাকা যাবে। আক্রান্তের খেয়াল রাখার জন্য সর্বক্ষণের কারুর উপস্থিতি সহ হোম আইসোলেশনে থাকতে হলে কী কী থাকা আবশ্যক, তাও নির্দেশিকায় বিস্তারিত জানানো হয়েছে। সর্বক্ষণের জন্য উপস্থিত ওই ব্যক্তি হাসাপাতালের সঙ্গে সংযোগ-সেতু হিসেবে কাজ করবেন।
অন্যান্য নির্দেশের মধ্যে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা ও সর্বদা তা সক্রিয় রাখা, নজরদারি দলকে অবহিত রাখাতে জেলার তত্ত্বাবধায়ক অফিসারের কাছে শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত তথ্য জানানো এবং সেল্ফ আইসোলেশনের অঙ্গীকার গ্রহণের কথাও বলা হয়েছে। এছাড়াও রোগীদের হোম কোয়ারেন্টিনের ক্ষেত্রে মন্ত্রকের নির্দেশিকা অনুসরণ করতে হবে। এগুলির মধ্যে রয়েছে পরিবারে বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু ও অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারেবারেই ভালোভাবে হাত ধোয়া ও অন্যান্য নির্দেশ। কিন্তু পরিস্থিতির অবনতি হলে রোগীকে অবিলম্বে চিকিত্সকেদর তত্ত্বাবধানে আসতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget