এক্সপ্লোর

কোনও শক্তি কাশ্মীর সমস্যার সমাধান আটকাতে পারবে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বরদোলি (গুজরাত): কেন্দ্রীয় সরকার কাশ্মীর সমস্যার সমাধান করবেই। বিশ্বের কোনও শক্তি এটা আটকাতে পারবে না। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। একইসঙ্গে তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে অসৎ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সুরাতে বিজেপি-র গুজরাত গৌরব যাত্রায় যোগ দিয়ে কাশ্মীর প্রসঙ্গে এই মন্তব্য করেছেন রাজনাথ। পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। নামের শুরুতে পাক থাকলেও, তারা সবসময় নাপাক (অসৎ বা অধার্মিক) কার্যকলাপ চালিয়ে যায়। ভারতকে ভাঙার চেষ্টা করে, ভারতে সন্ত্রাসবাদীদের পাঠায়। দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রোটোকল ভেঙে পাকিস্তানেও গিয়েছিলেন। কিন্তু পাকিস্তান নিজেদের কার্যকলাপ বদলাচ্ছে না। এটা বেশিদিন চলতে পারে না।’ কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছি। আমি বলেছি, আপনারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে কোনও ব্যবস্থা নিতে পারেন। আমাদের খতম হওয়া জঙ্গির সংখ্যা বলতে হবে না। কোনওদিন একদিনে একজন, দু’জন, চারজন বা ৬ জন জঙ্গিকে খতম করতে পারেন। আমাদের জওয়ানরা জঙ্গিদের জয় শ্রীরাম বলে অভ্যর্থনা জানাচ্ছেন। এর আগে কোনওদিন এত জঙ্গিকে খতম করা হয়নি।’ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল বদলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘২০১৪ সালে আমরা ক্ষমতায় আসার কয়েক মাস পরেই একদিন পাকিস্তানি জওয়ানদের গুলিতে পাঁচজন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পাই। এরপর ফোনে বিএসএফ-এর তৎকালীন জিডি-র সঙ্গে কথা বলি। তিনি বলেন, পাকিস্তানের গুলির জবাবে ভারতের দিক থেকে শান্তির বার্তা দিয়ে সাদা পতাকা দেখানোর পুরনো রীতি রয়েছে। আমরা ১৬ বার সাদা পতাকা দেখিয়েছি। আমি তখন বিএসএফ-এর ডিজি-কে প্রশ্ন করি, আমরা সাদা পতাকা দেখানোয় পাকিস্তান কী করেছে? তিনি জবাব দেন, পাকিস্তান সাদা পতাকা দেখায়নি। তখন আমি বলি, ১৭-তম বার সাদা পতাকা দেখাবেন না। আমার নির্দেশ দেওয়া থাকল, আমরা প্রথমে গুলি না চালালেও, আমাদের দিকে যদি একটাও গুলি আসে, তাহলে আমরা জবাব দেব।’ কাশ্মীর সমস্যার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করে রাজনাথ বলেছেন, ‘সর্দার বল্লভভাই পটেলের উদ্যোগেই জুনাগড় ও হায়দরাবাদকে ভারতের অংশ হয়। পণ্ডিত জওহরলাল নেহরু যদি তাঁকে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণ করা থেকে বিরত না করতেন, তাহলে আজ কাশ্মীর সমস্যাই থাকত না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget