এক্সপ্লোর

NEET Controversy 2024: হোটেল চালাতেন একসময়, প্রশ্নফাঁসের নেপথ্যে কি রকি? NEET কাণ্ডে CBI-এর জালে 'মাস্টারমাইন্ড'

NEET Row 2024: গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচিতে হোটেল ছিল রকির।

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) অনিয়মের তদন্ত করতে নেমে এবার রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, NEET প্রশ্নফাঁস চক্রের মূল কাণ্ডারী এই রকিই। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে রকিকে। ১০ দিনের হেফাজতে হয়েছে তাঁর। বিহারের পটনার কাছে দুই জায়গায় এবং কলকাতার কাছে দুই জায়গায় এখনও তল্লাশি চালাচ্ছে CBI. (NEET Controversy 2024)

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচিতে হোটেল ছিল রকির। NEET-এর প্রশ্নফাঁসের গোটাটাই তাঁর মস্তিষ্কপ্রসূত। প্রশ্নপত্র হাতে পেয়ে চিন্টু নামের একজনকে পাঠান তিনি। এর পর তার প্রতিলিপি চড়া দামে বিক্রি করা হয়। শুধু তাই নয়, প্রশ্নপত্র হাতে পেয়ে, সঠিক উত্তর লেখার ব্যবস্থাও করেন রকি। পটনা এবং রাঁচির MBBS পড়ুয়াদের সেই কাজে লাগানো হয়। (NEET Row 2024)

NEET কাণ্ডে সঞ্জয় মুখিয়া নামের যিনি গ্রেফতার হয়েছেন, রকি তাঁর ভাইপো বলে জানা গিয়েছে। রকি ছাড়াও আরও আট জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে CBI. গত সপ্তাহে পটনা থেকে এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়। আর এক পড়ুয়ার বাবাকে গ্রেফতার করা হয় গয়া থেকে। এখনও পর্যন্ত বিহারে ছয়টি এফআইআর দায়ের করেছে তারা, যার মধ্যে তিনটি পৃথক ঘটনায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে।

আরও পড়ুন: মামলাকারীদের আবেদনের জের, সুপ্রিম কোর্টে পিছল NEET-UG প্রশ্ন ফাঁস মামলার শুনানি

CBI সূত্রে খবর, হাজারিবাগ স্কুল থেকেই এই প্রশ্নফাঁস চক্রের সূচনা। সেখান থেকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় NEET-এর প্রশ্নপত্র। ৫ মে যে পরীক্ষা নেওয়া হয়, দু'দিন আগে তার প্রশ্নপত্রের নয়টি সেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র শাখায় পৌঁছে গিয়েছিল, যাতে সেখানে নিরাপদে রাখা যায়। ওই ব্যাঙ্কের শাখা থেকে দুই সেট প্রশ্নপত্র হাজারিবাগের ওয়েসিস স্কুলে পাঠানো হয়, যেখানে পরীক্ষা নেওয়া হয়। 

ওয়েসিস স্কুল থেকেই প্রশ্নপত্র হাতবদল হয় কি না, তা যদিও এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ঘটনাক্রম বলছে, হয় ব্যাঙ্কের শাখা থেকে, নয়ত বা স্কুল থেকে অথবা স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় প্রশ্নপত্র হাতবদল হয়। অনলাইন মাধ্যমে প্রশ্নপত্র হাতবদল হয় কি না, সেই প্রশ্নও উঠছে। NEET পরীক্ষার দায়িত্বে থাকা NTA যদিও তা উড়িয়ে দিয়েছে। কোনও প্রশ্নপত্র গায়েব হয়ে যায়নি এবং বিহারে প্রশ্নপত্র রাখার বাক্সের তালাও যথাযথ অবস্থায় ছিল বলে দাবি তাদের। পড়ুয়াদের দেদার নম্বর দেওয়ার ক্ষেত্রে NTA-র যুক্তি, আদের সঙ্গে নতুন পাঠ্যবইয়ের ফারাক রয়েছে। বর্তমানে এক প্রশ্নের দু'টি সঠিক উত্তর হতে পারে। ৬৭ নয়, আসলে এবছর NEET-এ ১৭ জন শীর্ষস্থান দখল করেছেন বলেও জানিয়েছে তারা।। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget