এক্সপ্লোর

Nepal Floods: প্রকৃতির উপর যথেচ্ছ অত্যাচার? বন্যা-ধসে বিপর্যস্ত নেপাল, বাড়ছে মৃত্যুসংখ্যা

Nepal Flood Situation: সরকারের তরফে ত্রাণকার্য এবং পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার।

নয়াদিল্লি: বন্যায় বিপর্যস্ত পড়শি দেশ নেপাল। লাগাতার মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে সেখানে। এখনও পর্যন্ত ২৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ কমপক্ষে ৩০ জন। আহত শতাধিক মানুষ। বন্যা কবলিত অঞ্চল থেকে ৪ হাজার মানুষজনকে উদ্ধার করা গিয়েছে। তবে এখনও বহু মানুষ জলবন্দি হয়ে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। সরকারের তরফে ত্রাণকার্য এবং পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার। (Nepal Floods)

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস নেমেছে। ধসে চাপা পড়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। সরকারের তরফে তল্লাশি এবং উদ্ধারকার্যে দেরি হয়েছে বলে অভিযোগ উঠছে। সাংবাদিক বৈঠকে সেই অভিযোগ কার্যত মেনে নেন তিনি। পাশাপাশি জানান, ত্রাণ পৌঁছে দিতে সবরকমের চেষ্টা চালাচ্ছে সরকার। গৃহহীনদের পুনর্বাসন দেওয়ার কাজও শুরু হয়েছে। (Nepal Flood Situation)

প্রধানমন্ত্রী ওলি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪ হাজার ৩৩১ জনকে উদ্ধার করা গিয়েছে। যে যে জায়গাগুলিতে খামতি রয়ে গিয়েছে, সেগুলি পূরণের চেষ্টা চলছে। ৪৮ ঘণ্টা অবিরাম ভারী বৃষ্টিতে যে অকল্পনীয় বিপর্যয় নেমে এসেছে, তা আগে থেকে আঁচ করা যায়নি বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। বন্যা এবং ধসে প্রায় ১৭০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চিফ সেক্রেটারি একনারায়ণ আরিয়াল।  

গত দু'দিনে বন্যা কবলিত নেপালের বিভিম্ন জায়গা থেকে ৯০০ বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। ট্রেক করতে এসে বন্যায় আটকে পড়েন তাঁরা। হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করে আনা হয় সকলকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি জানিয়েছেন, উদ্ধারকার্যে কোনও খামতি রাখা হচ্ছে না। সেনার হেলিকপ্টার  রবিবার ৪২৫ জনকে এবং সোমবার ২৫৮ জনকে উদ্ধার করে বন্যা কবলিত এলাকা থেকে।

সরকার ও সেনার হেলিকপ্টার ছাড়াও উদ্ধারকার্য চালাতে বেসরকারি হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে যেখানে ধস নেমেছে, সেখানে উদ্ধারকার্য চালাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে নেপালের পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটে। শনিবার পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত হয়, তাতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন। বিশেষ করে পূর্ব এবং মধ্য নেপালে বন্যার প্রকোপ বেশি। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। উদ্ধারকার্য চালাচ্ছে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী, সেনা, পুলিশ। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসার ব্যবস্থা করা গয়েছে। 

নেপালের এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এশিয়ার সর্বত্র বর্ষার সময়ে পরিবর্তন ঘটেছে যেমন, তেমন পরিমাণও আগের চেয়ে বেড়েছে। এর ফলে ঘন ঘন বন্যার প্রকোপ দেখা দিচ্ছে। গাছপালা কেটে নির্বিচারে নির্মাণকার্যকে ধসের জন্য জন্য দায়ী করেছেন তাঁরা। ধসের জেরে এখনও নেপালের বিস্তীর্ণ জায়গার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget