এক্সপ্লোর

Opposition Meet: বিজেপি-বিরোধী জোট INDIA-র আহ্বায়ক নীতিশ কুমার?

I.N.D.I.A: মুম্বইয়ে পরের বৈঠকেই বিহারের মুখ্যমন্ত্রীর নাম জোটের আহ্বায়ক হিসেবে ঘোষণার সম্ভাবনা।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বিরোধীদের জোট INDIA-র আহ্বায়ক হতে পারেন নীতীশ কুমার, খবর সূত্রের। মুম্বইয়ে পরের বৈঠকেই বিহারের মুখ্যমন্ত্রীর নাম জোটের আহ্বায়ক হিসেবে ঘোষণার সম্ভাবনা। গতকাল বিরোধীদের বৈঠকে যোগ দিয়েছিল ২৬টি দল।

একসময়ে এনডিএ-এর শরিক ছিলেন তিনি। তারপরে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে, এনডিএ থেকে সরয়ে এসে বিজেপি-বিরোধী শিবিরেই যোগ দিয়েছেন। বিহারে এককালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারিয়ে সরকার করেছেন নীতিশ কুমার। এবার আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোটের মুখ হিসেবে ভরসা করা হতে পারে নীতিশ কুমারকেই। তেমনটাই খবর সূত্রের। বিরোধী জোটের আগামী বৈঠক হবে মুম্বইয়ে। সেখানেই সরকারি ভাবে এই ঘোষণা করা হতে পারে, বিরোধী জোটের কনভেনর হিসেবে ঘোষণা করা হতে পারে নীতিশ কুমারের নাম। 

এর আগে বিরোধী জোটের নাম INDIA করা নিয়ে নীতিশ কুমারের অসন্তোষের খবর সামনে এসেছিল। বিরোধী দলের নেতারা সবাই মিলে যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে ছিলেন না নীতিশ। ফলে তাঁর অসন্তোষের জল্পনা আরও জোরালো হয়েছিল। এর আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, বিরোধী দলগুলির মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে, সেটির মাথায় একজন কনভেনরও থাকবেন। বিভিন্ন ইস্যুতে সংঘবদ্ধ আন্দোলনের জন্য কমিটিও গঠন করা হবে। আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। যার আগে থেকেই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে।  জোটের নাম- INDIA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। 

এর আগে এক এক বিজেপি-বিরোধী নেতার সঙ্গে আলাদা আলাদা আলোচনা হয়েছে। মমতার সঙ্গে দেখা করতে কলকাতা এসেছিলেন নীতিশ কুমার, সঙ্গী ছিলেন তেজস্বী যাদব। বিরোধী দলগুলিকে নিয়ে একসঙ্গে বৈঠকও প্রথম হয়েছিল পাটনায়। নীতিশ কুমারের আমন্ত্রণেই ভারতের নানা বিরোধী দলের নেতারা এক জায়গায় বসেছিলেন। 

বাম থেকে তৃণমূল-আপ, কংগ্রেস থেকে আরজেডি-ডিএমকে, পিডিপি- সারা ভারতের একাধিক দল রয়েছে এই জোটে। ওই মঞ্চে হালকা মেজাজে দেখা গিয়েছে সকলকেই। রাহুল গাঁধীর সম্পর্কে প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মিটিংয়ের পরে আসন ভাগাভাগির প্রশ্নে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উত্তরও যথেষ্ঠ বলিষ্ঠ মনে হয়েছে। আসন ভাগাভাগি হয়ে যাবে, কোনও সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: ফের ভাঙড়ে গুলি! জখম পরাজিত TMC প্রার্থী, অভিযুক্ত ISF

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Snow Leopard Captured : ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার
ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget