এক্সপ্লোর

দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ নিয়ে সিবিআই তদন্তের দরকার নেই, সুপ্রিম কোর্টে কেন্দ্র

স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্যের পাল্টা হলফনামা জমা দিতে পিটিশনার সুপ্রিয়া পন্ডিতাকে অনুমতি দিয়ে দু সপ্তাহ বাদে বিষয়টির পরবর্তী শুনানি স্থির করেছে প্রধান বিচারপতি এস এ বোবদে ও বিচারপতিদ্বয় এ এস বোপান্না ও হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ।

নয়াদিল্লি: দিল্লির নিজামুদ্দিনে অনুষ্ঠিত তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ ও আনন্দ বিহার বাস টার্মিনালে প্রচুর লোকের জমায়েতের ব্য়াপারে দিল্লি পুলিশই দৈনিক ভিত্তিতে তদন্ত করছে, সিবিআই তদন্তের দরকার নেই বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। দিল্লি পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তা বিস্তারিত জানিয়ে শীর্ষ আদালতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়, নিম্ন আদালতে চার্জশিট পেশ করতে নির্ধারিত সময়সীমার মধ্য়ে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে দিল্লি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের এহেন বক্তব্যের পাল্টা হলফনামা জমা দিতে পিটিশনার সুপ্রিয়া পন্ডিতাকে অনুমতি দিয়ে দু সপ্তাহ বাদে বিষয়টির পরবর্তী শুনানি স্থির করেছে প্রধান বিচারপতি এস এ বোবদে ও বিচারপতিদ্বয় এ এস বোপান্না ও হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। পিটিশনার তাঁর আবেদনে দেশব্য়াপী লকডাউন ঘোষিত হওয়ার পর আনন্দ বিহার বাস টার্মিনাল ও নিজামুদ্দিন মারকাজে প্রচুর লোকের জমায়েতের ব্যাপারে সিবিআই তদন্ত সহ বেশ কিছু পদক্ষেপের দাবি করেছেন। দিল্লি পুলিশ ওই জনতাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছিল, নিজামুদ্দিন মারকাজ প্রধান মৌলানা সাদ আজও গ্রেফতারি এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। পাল্টা দিল্লি পুলিশের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামায় দাবি করে, মারকাজের সমাবেশের ব্যাপারে দিল্লি পুলিশ আইনের সঙ্গে সঙ্গতি রেখে রোজ তদন্ত করছে, সময়সীমার মধ্যেই তদন্ত শেষ করে ফৌজদারি দণ্ডবিধির ১৭৩ ধারায় রিপোর্ট জমা দেওয়ার জন্য যাবতীয় প্রয়াস করছে তারা। সুতরাং এই তথ্য ও পারিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে রিট পিটিশনে সিবিআই তদন্তের দাবি বিবেচনার কোনও যুক্তি নেই, তা খারিজ করা হোক। প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য মারকাজের ধর্মীয় সমাবেশ দায়ী বলে অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget