এক্সপ্লোর

আমি জেএনইউয়ে পড়ার সময় কোনও ‘টুকড়ে টুকড়ে’ বাহিনী ছিল না, বললেন জয়শঙ্কর

পাশাপাশি কেন্দ্রের বর্তমান সরকারের অতীতের নানা সমস্যা সমাধানে ‘আগের তুলনায় আলস্য কম’ বলে মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, অতীতে আমাদের যতটা ছিল, তার চেয়ে এখন সরকার চালানোয় আলস্য কম। আমরা দৃঢ় মানসিকতা ও সমাধানের মনোভাব নিয়ে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছি। আমরা বলছি না, সমস্যাগুলিকে ভবিষ্যতের জন্য তুলে রাখা হোক।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) গতকাল মুখোশধারী হামলাকারীদের সন্ত্রাসে একাধিক পড়ুয়ার জখম হওয়ার ঘটনায় উত্তাল গোটা দেশ। লাঠিসোটা, হকি স্টিক, বড় হাতুড়ি নিয়ে চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ মাথায় আঘাত পান। আহত হন আরও অনেকে। বাম ছাত্র গোষ্ঠী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবি, হামলাকারীরা আরএসএস-বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির লোকজন। পাল্টা বাম ছাত্রদের হামলার জন্য দায়ী করেছে এবিভিপি। শাসক শিবিরের নেতারা অতীতে, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতেও জেএনইউয়ের ‘টুকড়ে টুকড়ে’ গ্যাং বা বাহিনীর দিকে আঙুল তুলেছেন। গতকালই ঘটনার নিন্দা করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুজনেই জেএনইউয়ের প্রাক্তনী। আজ জয়শঙ্করকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, আমি নিশ্চিত ভাবে বলতে পারি, যখন আমি জেএনইউয়ে পড়তাম, তখন ওখানে কোনও টুকড়ে টুকড়ে বাহিনী দেখিনি। তিনি বলেছেন, জেএনইউয়ে কী ঘটছে, ছবিতেই দেখেছি। দ্ব্যর্থহীন ভাষায় হিংসার নিন্দা করছি। এটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতির পরিপন্থী। পাশাপাশি কেন্দ্রের বর্তমান সরকারের অতীতের নানা সমস্যা সমাধানে ‘আগের তুলনায় আলস্য কম’ বলে মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, অতীতে আমাদের যতটা ছিল, তার চেয়ে এখন সরকার চালানোয় আলস্য কম। আমরা দৃঢ় মানসিকতা ও সমাধানের মনোভাব নিয়ে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছি। আমরা বলছি না, সমস্যাগুলিকে ভবিষ্যতের জন্য তুলে রাখা হোক। তিনি আরও বলেন, আজ আমরা যা করছি, সেসব অতীতের সমাধান না করা বিভিন্ন সমস্যারই ফল। নাগরিকত্ব ইস্যুটা দেখুন, যার সূত্রপাত ৫০ বছর আগে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্কটা ৭০ বছরের। অযোধ্যা ইস্যু। আমরা এগুলি চিরতরে সমাধান করতে চেয়েছি। চিনের নমুনা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, চিনের সাফল্যের কাহিনির দিকে তাকানো উচিত আমাদের। এই চিন গোটা দুনিয়াকে বেশি প্রভাবিত করবে, চিনের ভাবনাচিন্তা বোঝাটা জরুরি। সেখানে একজন নেতার সঙ্গে আরেকজনের ভাবনাচিন্তার বোঝাপড়া আছে। চিনের থেকে সবচেয়ে বড় শেখার ব্যাপার হল, একটা সমাজের বর্তমান সমস্যাগুলি পাকাপাকি মীমাংসা করার ইচ্ছা, মনোভাব না থাকলে দুনিয়ায় সে উপরে উঠতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget