এক্সপ্লোর

এনআরসি-র প্রথম পদক্ষেপ এনপিআর, দেশকে বিভ্রান্ত করছেন শাহ: ওয়েইসি

এমআইএম সাংসদ বলেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে এনপিআর করা হচ্ছে।

হায়দরাবাদ: জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)-র প্রথম পদক্ষেপ হল জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)। এমনটাই দাবি করলেন আসাদউদ্দিন ওয়েইসি। এমআইএম সাংসদ বলেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে এনপিআর করা হচ্ছে। তা হলে এটা কি জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-র সঙ্গে যুক্ত নয়? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ভুল বোঝাচ্ছেন? সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন সারা দেশে এনআরসি হবে। যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে আমরা সত্যিটা বলে যাব। ওয়েইসির কথায়, এনআরসি-র প্রথম পদক্ষেপ হল এনপিআর। আগামী বছরের এপ্রিল থেকে যখন এনপিআর হবে, তখন আধিকারিকরা নথি চাইবেন। যার ভিত্তিতে তৈরি হবে এনআরসি-র চূড়ান্ত তালিকা।  গতকালই এনপিআর-এর সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন অমিত শাহ। পাশাপাশি আসাদউদ্দিন ওয়েসি-কে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত বলেন, ওয়েইসির অবস্থান নিয়ে আমি অবাক হইনি। যদি আমরা বলি সূর্য পূর্বদিকে ওঠে, তাহলে তিনি বলবেন, তা পশ্চিম দিক দিয়ে উদয় হয়। আমরা ওয়েইসিকে আশ্বস্ত করতে চাই যে, এনপিআর ও এনআরসি দুটি ভিন্ন বিষয়। একে অপরের সঙ্গে কোনও যোগ নেই। গতকালই, ২০২১ সেনসাসের জন্য ৮,৭৫৪ কোটি টাকা এবং এনপিআর-এর জন্য ৩,৯৪১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। যদিও, অমিত শাহকে ফের একবার কটাক্ষ করেন ওয়েইসি। বলেন, আমি স্বীকার করি যে অমিত শাহ আমার থেকে বেশি শিক্ষিত। তাই, নিজের মন্ত্রকের ২০১৮-১৯ বার্ষিক রিপোর্টের ১৫ নম্বর অধ্যায়ের ৪ নম্বর ধারা পড়া উচিত অমিতের। সেখানে অমিত শাহের মুখের কথাতেই বলা হয়েছে, এনআরসি-র প্রথম ধাপ হল এনপিআর। মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও অমিত শাহকে আক্রমণ করেন ওয়েইসি। বলেন, কারা উত্তরপ্রদেশে ১৮ জনকে হত্যা করল? এটা নিয়ে কোনও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত নয় কি? অবশ্যই হওয়া উচিত। ৫,৪০০ জন জেলবন্দি। প্রধানমন্ত্রীর উচিত মুখ খোলা। প্রধানমন্ত্রীর উচিত এক নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া। সত্যি কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে ওরা আমাকে গুলি করুক!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget