এক্সপ্লোর

কোটি কোটি যুবক-যুবতীর জীবনে আশীর্বাদ হয়ে উঠবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, ট্যুইট প্রধানমন্ত্রীর

এনআরএ গঠন তো করবেই, পাশাপাশি প্রায় ১১৭টি জেলায় সঠিক পরীক্ষা আয়োজনের পরিকাঠামো তৈরির জন্যও খরচ করবে সরকার।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের চাকরির পদে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (এনআরএ) গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসা করলেন নরেন্দ্র মোদি। এটি হবে এক মাল্টি-এজেন্সি সংস্থা যারা সঠিক প্রার্থী বাছাইয়ে কমন এলিজিবিলিটি টেস্ট (সিইটি) বা পরীক্ষা পরিচালনা করবে। ওই এজেন্সি তৈরির জন্য কেন্দ্র ১৫১৭.৫৭ কোটি টাকা মঞ্জুর করেছে। তিন বছর ধরে এই অর্থ খরচ করা হবে। এনআরএ গঠন তো করবেই, পাশাপাশি প্রায় ১১৭টি জেলায় সঠিক পরীক্ষা আয়োজনের পরিকাঠামো তৈরির জন্যও খরচ করবে সরকার। এই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, কোটি কোটি যুবক-যুবতীর জীবনে আশীর্বাদ হয়ে উঠবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে বারবার একাধিক পরীক্ষার ব্যবস্থার অবসান হবে, অমূল্য সম্পদ ও সময় বাঁচবে। এতে স্বচ্ছতাও জোরদার হবে। পর্যবেক্ষক মহলের অভিমত, এতে উপকৃত হবেন গ্রামীণ এলাকার বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী যারা প্রতি বছর কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য চেষ্টা করেন। সিইটি হবে একাধিক ভাষায় এবং এতে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসতে সুবিধা হবে, সকলে সমান সুযোগ পাবেন। একটিমাত্র যোগ্যতা নির্নায়ক পরীক্ষার ব্যবস্থার ফলে নিয়োগ প্রক্রিয়ার বহরও কমবে। কয়েকটি সরকারি দপ্তর ইতিমধ্যেই যে কোনও ধরনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ব্যবস্থা তুলে দিয়ে সিইটি-তে প্রাপ্ত নম্বর, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালাতে চায় বলে ইঙ্গিত দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে ২০টির বেশি রিক্রুটমেন্ট এজেন্সি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget