এক্সপ্লোর

Onion Price Hike : টোম্যাটোর পর এবার চোখে জল আনবে পেঁয়াজের দাম !

Onion Price : আগামী মাসের মধ্যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজো হয়ে যেতে পারে। 

নয়াদিল্লি : টোম্যাটোর ( Tomato ) দামে নাভিশ্বাস ওঠার পর এবার সাধারম মানুষের চোখে জল আনবে পেঁয়াজের ( Onion Price )  ঝাঁঝ। হালফিলে ২৫০ টাকা প্রতি কেজি দরেও টোম্যাটো কিনতে হয়েছে ক্রেতাদের। এবার ধীর ধীরে বাড়ছে পেঁয়াজের দাম। জানা যাচ্ছে বাজারে সরবরাহের ঘাটতির জেরেই পেঁয়াজের দাম বাড়া আটকানো যাচ্ছে না। মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজো হয়ে যেতে পারে। 

কত বাড়তে পারে পেঁয়াজের দাম ?

তবে মনে করা হচ্ছে ২০২০ তে পেঁয়াজের দামের ঝাঁঝ যেভাবে চোখের জল ফেলিয়েছিল, ততটা না বাড়ারই কথা এবার । Crisil Market Intelligence and Analytics এর রিপোর্ট অনুসারে, বাজারে সরবরাহ-চাহিদার ভারসাম্যহীনতার কারণেই অগাস্টের শেষের দিকে পেঁয়াজের দাম বাড়বে। খুচরা বাজারে পেঁয়াজের দাম সেপ্টেম্বরের শুরু থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে।  মনে করা হচ্ছে, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত হতে পারে। তবে যাইহোক, পেঁয়াজের দাম ২০২০ সালের মতো আকাশ স্পর্শ করবে না। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে,  রবি পেঁয়াজের জীবনকাল ১  থেকে ২ মাস কমে যায়। তাই ভয় পেয়ে  এই বছরের ফেব্রুয়ারি-মার্চে তড়িঘড়ি পেঁয়াজ বিক্রি করে দেয় চাষিরা। তাই এবার খোলা বাজারে রবি পেঁয়াজের স্টক সেপ্টেম্বরের পরিবর্তে অগাস্টের শেষের দিকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। 

পেঁয়াজের সরবরাহ আবার ঠিকঠাক হতে কিছুটা সময় লাগবে। খরিফ শস্য বাজারে এলে পেঁয়াজের দাম আবার স্বাভাবিকের দিকে যেতে পারে। অর্থাৎ অক্টোবর থেকে ডিসোম্বরের মধ্যেই বাজারে থিতু হতে পারে পেঁয়াজের দাম। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পেঁয়াজ যখন সস্তা হয়েছিল, তখন সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। যদিও পেঁয়াজ চাষিরা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। 

রিপোর্টে বলা হয়েছে মনে করা হচ্ছে, এই বছর জমির পরিমাণ ৮ শতাংশ কমে যাবে, এবং খরিফ উৎপাদন গত বছরের তুলনায় ৫ শতাংশ কমে যাবে। বার্ষিক উৎপাদন ২৯ মিলিয়ন টন (29 million tonnes) স্পর্শ করবে।  গত ৫ বছরের গড় উৎপাদনের থেকে যা কিছুটা বেশি। 

সুতরাং, খরিফ ও রবি উৎপাদন গত বছরের থেকে কম হওয়া সত্ত্বেও এ বছর সরবরাহের বড় সঙ্কটের সম্ভাবনা নেই। তবে, অগাস্ট এবং সেপ্টেম্বরের বৃষ্টিপাতের পরিমাণ অনেক কিছুরই নির্ণায়ক হবে।   

আরও পড়ুন :

অগ্নিমূল্য টম্যাটো, চুরি রুখতে এবার জমিতে ক্যামেরা বসালেন কৃষক!

সেরা শিরোনাম

Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
মেঘালয়ে 'হানিমুনে গিয়ে নৃশংস হত্যা', স্বামী খুনে মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল শীর্ষ আদালত
মেঘালয়ে 'হানিমুনে গিয়ে নৃশংস হত্যা', স্বামী খুনে মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল শীর্ষ আদালত
Drug Racket : 'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget