এক্সপ্লোর

Pahalgam Attack: এর আগেও ২০২৩-এ এভাবেই ধর্ম পরিচয় জেনে করা হয়েছিল হত্যা ! রজৌরির জঙ্গি-সহযোগীদের এবার জেরা NIA-র

মনে করা হচ্ছে, ২২ এপ্রিলের হামলার সঙ্গে ২০২৩ এর হামলার একটা বিষয়ে মিল রয়েছে। সেটি হল ধর্ম পরিচয় জিগ্যেস করে করে হত্যা ! 

নয়াদিল্লি : পহেলগাঁও হামলায় কি মদত করেছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস-ও? পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদর দফতরে  হামাসের কমান্ডারের যাওয়ার ছবি নিয়ে এই প্রশ্নই এবার নতুন করে মাথাচারা দিয়েছে। এরই মধ্যে এনআইএ তদন্তকারী দলের মাথায় ঘুরছে অন্য এক সন্দেহ। ২০২৩ র ভারতে ঢুকে রাজৌরিতে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলার সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। কারণ মনে করা হচ্ছে, ২২ এপ্রিলের হামলার সঙ্গে ২০২৩ এর হামলার একটা বিষয়ে মিল রয়েছে। সেটি হল ধর্ম পরিচয় জিগ্যেস করে করে হত্যা ! 

সেবারও রাজৌরি জেলায় সাধারণ নাগরিকদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়। ওই হামলাতেও ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে হিন্দুদের গুলি করে মারা হয় বলে খবর সূত্রের। সেই হামলায় মৃত্যু হয় ৪ জনের। আহত হয় ৯ জন।

কী ঘটেছিল রাজৌরিতে ?

২০২৩-এর ১ জানুয়ারি। রক্তাক্ত হয়েছিল কাশ্মীর উপত্যকা। রাজৌরির আপার ডাংরি গ্রামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ৪ জনের। জখম হন ৬ জন। ৫০ মিটারের ব্যবধানে, পর পর ৩টি বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। পরের দিন, ২ জানুয়ারি, রাজৌরির ওই গ্রামেই IED বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর। ৫ জন জখম হন। সেই হামলায় জঙ্গিদের ভারতে ঢুকতে সাহায্য করেছিল নিসার আহমেদ ও মুস্তাক হুসেন নামে দুজন। তারা এখন জম্মুতে জেলবন্দি। তাদের বিরুদ্ধে জঙ্গিদের ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগ রয়েছে। এ বছর ২২ এপ্রিলের পাহেলগাঁও হামলায় কি একই মাথা ? একই রকম প্ল্যান দেখেই এমন সন্দেহ গোয়েন্দাদের।   পহেলগাঁওতে গণহত্যার ক্ষেত্রেও একই ছক জঙ্গিরা অনুসরণ করেছে। ২ হামলার মধ্যে কোনও যোগসূত্র নেই তো? উত্তর খুঁজছে NIA। মুস্তাক ও নিসারকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের আরও কোনও ঠিকানা আছে কি না, তা জানতে চাইছে NIA।             

পহেলগাঁও সন্ত্রাস সংঘটিত হয়েছে পাক সেনা, ISI এবং লস্কর ই তৈবার মিলিত ষড়যন্ত্রে। পুরো অপারেশন পর্ব পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়েছে, ISI-এর ইশারায়। তদন্তে এমনই তথ্যপ্রমাণ পেয়েছে ভারতীয় গোয়েন্দাদল।  পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সদর দফতরে করা হয়েছিল গোটা ষড়যন্ত্র। হামলায় জড়িত দুই পাক জঙ্গি হাশিম মুসা এবং আলি ভাই ওরফে তলহা, পুরো অপারেশন পর্বে লাগাতার পাক অধিকৃত কাশ্মীরে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।  অস্ত্রশস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। সূত্রের দাবি, তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করেছে NIA। এখন দেখার নিসার আহমেদ ও মুস্তাক হুসেনকে প্রশ্ন করে কোনও যোগসূত্র পাওয়া যায় কি না।                      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget