এক্সপ্লোর

Pakistan : 'এসব ভারতের প্রচার'...আমেরিকা TRF-কে 'বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন' তকমা দিতেই ফুঁসে উঠল পাকিস্তান

পাকিস্তানের মানহানি করার জন্য  বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চকে  অপব্যবহার করার চেষ্টা করছে ভারত। দাবি ইসলামাবাদের

লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-কে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মার্কিন-সিদ্ধান্তের প্রশংসা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার দায় প্রাথমিক ভাবে স্বীকার করেছিল লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ। তবে পরে টিআরএফ দায় অস্বীকার করে। সেই গোষ্ঠীকেই ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দেওয়ার পরই মুখ খুলেছে পাকিস্তান।

শুক্রবারই এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। পাক-বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতির কিছু অংশ নিয়ে স্পষ্ট আপত্তি জানানো হয়েছে। পাকিস্তানের দাবি, পহেলগাঁওয়ে হামলা কারা চালিয়েছিল, তা প্রমাণিত নয়, তদন্ত বাকি আছে।  তাই এই ঘটনায়  লস্কর-ই-তইবাকে দাগিয়ে দেওয়া যায় না। এছাড়া পাকিস্তান ফের একবার দাবি করেছে, তারা  সন্ত্রাসবাদের বিরোধী। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে  ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলে। এই দাবি রাখার পাশাপাশি তারা কয়েকটি প্রমাণ রাখারও চেষ্টা করেছে। পাকিস্তানের দাবি, দেশ সন্ত্রাসবাদ রুখতে কোনও খামতি রাখে না। বিশ্ব শান্তি অর্জনে বড় অবদান  রয়েছে পাকিস্তানে। সেই বিষয়ে তারা মনে করিয়ে দিয়েছে অ্যাবে গেট বোমা হামলায় অভিযুক্ত জঙ্গিনেতা শরিফুল্লাহের গ্রেফতারির কথা। পাকিস্তানের দাবি, বর্তমানে লস্কর-ই-তইবা পাকিস্তানে একটি নিষ্ক্রিয় এবং নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনকে একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠনের মাথাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাকিস্তান বিবৃতিতে পহেলগাঁও হত্যাকাণ্ডে লস্করের ভূমিকা সম্পর্কে ভারতের  দাবিও উড়িয়ে দিয়েছে। তাদের দাবি,পাকিস্তানের মানহানি করার জন্য  বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চকে  অপব্যবহার করার চেষ্টা করছে ভারত। পাকিস্তানের দাবি , এসব করে ভারত 'তার দায়িত্বজ্ঞানহীন এবং নৃশংস আচরণের থেকে' দুনিয়ার নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়।  

পহেলগাঁও হামলার পর ভারত প্রথমে কৃটনৈতিক প্রত্যাঘাত করে। সব পাক নাগরিকদের দেশে ফেরত পাঠায়।  সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয়। এরপর অপারেশন সিঁদুর প্রত্যাঘাত অপারেশনে পাকিস্তানে জঙ্গিদের কোমর ভেঙে  দেয় ভারতীয় সেনা।  তারপর পাকিস্তান ড্রোন, মিসাইল, যুদ্ধবিমান নিয়ে হামলার চেষ্টা করেও ব‍্যর্থ হয়। ভারতীয় ডিফেন্স সিস্টেমের সামনে মুখ থুবড়ে পড়ে পাক হানার চেষ্টা।  ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের কৌশলে বানচাল  হয়ে যায় পাক-চাল। উল্টে পাকিস্তানের এয়ার ডিফেন্সও চুরমার করে দেয় ভারত। এই পরিস্থিতিতেই ৪ দিনের সংঘর্ষের পরে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প দাবি করেন, তাঁর প্রচেষ্টাতেই ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। যদিও ভারত এই দাবিকে মান্যতা দেয়নি। এবার পহেলগাঁও হামলার পিছনে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget