এক্সপ্লোর

Pakistani Arrested: নিউইয়র্কে সন্ত্রাসবাদী হামলার ছক, কানাডায় গ্রেফতার পাকিস্তানি যুবক

New York News: আইএসআইএসের হয়ে ইহুদি সম্প্রদায়ের মানুষদের হত্যার ছক ছিল। কিন্তু, শেষ রক্ষা হল না কানাডায় গ্রেফতার হল একজন পাকিস্তানি নাগরিক।

নিউইয়র্ক: আমেরিকার নিউইয়র্ক শহরে (New York) সন্ত্রাসবাদী হামলার ছক কষার পাশাপাশি ISIS-কে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করার অভিযোগে কানাডায় বসবাসকারী এক পাকিস্তানি নাগরিককে (Pakistani national) গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আমেরিকার বিচার মন্ত্রকের তরফে।

এপ্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধৃত ২০ বছরের ওই যুবকের নাম মহম্মদ শাহজেব খান। অক্টোবরের সাত তারিখ নিউইয়র্ক শহরে একটি সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল সে। তার উদ্দেশ্য ছিল আইএসআইএসের নামে যত জন সম্ভব ইহুদি সম্প্রদায়ের মানুষকে হত্যা করা। 

আরও পড়ুন: West Bardhaman News: ৩৪ জেলার জেলা শাসক ও পুলিশ কমিশনারের স্ট্যাম্প 'নকল', লাইসেন্স বের করে আগ্নেয়াস্ত্র 'পাচার' !

মার্কিন গোয়েন্দা সংস্থা আইএফবির ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ারে জানান, ইজরায়েলে হামাসের নারকীয় হামলার ঠিক এক বছরের মাথায় ওই দিনেই আমেরিকায় বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের মানুষকে মারার জন্য বদ্ধপরিকর ছিল ধৃত যুবক। কিন্তু, এফবিআই তার অন্যান্য সহযোগী তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে মিলে আইএসআইএস ও অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে যারা নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদের শনাক্ত ও গ্রেফতার করার জন্য সবসময় সচেষ্ট রয়েছে।

আমেরিকার তদন্তকারী সংস্থা তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, ধৃত পাকিস্তানি নাগরিক খানের উদ্দেশ্য ছিল কানাডা থেকে নিউইয়র্ক শহরে এসে ব্রুকলিনের একটি ইহুদি সেন্টারে আইএসআইএসের নামে বন্দুক নিয়ে হামলা চালিয়ে একাধিক মানুষকে হত্যা করা। এর জন্য ২০২৩ সালের নভেম্বর মাস থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পাশাপাশি অন্যান্য জঙ্গি মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে আইএসআইএসের জন্য সমর্থন জোগাড় করত। এর পাশাপাশি আইএসআইএসের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভিডিও এবং লেখা ছড়াত। সেই সঙ্গে দুজন আন্ডার কভার জঙ্গির সঙ্গেও যোগাযোগ রাখত। তাদের কীভাবে কানাডা থেকে সীমান্ত পেরিয়ে আমেরিকায় অনুপ্রবেশ করবে তার পরিকল্পনা জানানোর পাশাপাশি অ্যাসল্ট রাইফেল ও হামলার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়েছে ছিল। ওই যুবক আর জানিয়েছিল যে সে ৭ অক্টোবর ও ১১ অক্টোবর হামলা চালাতে চায়। কার ৭ তারিখ হল ইজরায়েলের ওপর হামাসের হামলা চালানোর বর্ষপূর্তি ও ১১ তারিখ ইহুদিদের ধর্মীয় ছুটির দিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: সদস্যদের উপর চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায়! সন্দীপের বিরুদ্ধে আরও অভিযোগ

সেরা শিরোনাম

News Live: মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?
মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?
BNS Section 163 : মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
21 July Rally : '২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...
'২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget