এক্সপ্লোর

PM Modi US Visit: 'ভারত মাতা কি জয়' , মোদি-মোদি ধ্বনিতে মুখরিত রাস্তা, নিউইয়র্কে পৌঁছলেন প্রধানমন্ত্রী

Modi Lands In New York: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আমেরিকা পৌঁছেছেন। নিউইয়র্কের জেকেএফ বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো হয়।

Modi Lands In New York: রাস্তায় একবার তাঁকে দেখার জন্য উন্মাদনার শেষ নেই। সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে 'মোদিভক্তরা'। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্ক বিমানবনন্দরে নামতেই উঠল জয়ধ্বনি, 'ভারত মাতা কি জয়'। তিন দিনের আমেরিকা সফরে নিউইয়ের্কে পৌঁছেলেন প্রধানমন্ত্রী।

এদিন বিমানবন্দর থেকে এগিয়ে এসে ভক্তদের নিরাস করলেন না প্রধানমন্ত্রী। হাত মেলালেন প্রবীণ থেকে নবীন সবার সঙ্গে। সেই সময় মোদি-মোদি ধ্বনিতে মুখরিত হচ্ছিল রাস্তা। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি নিতে ভিড় উপচে পড়ে। এদিন নিউইয়র্কের জেকেএফ বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো হয়। আগামী ২৩ জুন পর্যন্ত আমেরিকায় গুরুত্বপূর্ণ সফরে থাকবেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ২১ জুন বুধবার যোগব্যামের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডিনারও সারবেন তিনি। জেনে নিন, প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরের পুরো কর্মসূচি।

আমেরিকা সফরের প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বিডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে, মার্কিন NSC কো-অর্ডিনেটর জন কিরবি বলেছেন, ''এই সফর আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক সুনিশ্চিত করবে। আমাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। ভারতীয়দের সঙ্গে আমরা একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বাস করি, তাই আমাদের প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করার প্রয়োজন।''

পিএম মোদির আমেরিকা সফর
প্রধানমন্ত্রী মোদি ২০ থেকে ২৫ জুন আমেরিকা ও মিশরে রাষ্ট্রীয় সফরে গেছেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরটি নিউইয়র্ক থেকে শুরু হয়েছে। যেখানে তিনি ২১ জুন রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মোদি যোগ দিবসের অনুষ্ঠানের পর ২২ জুন ওয়াশিংটন ডিসিতে যাবেন। যেখানে তাকে হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী সংবর্ধনা দেওয়া হবে।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডিনার করবেন
 ২২ জুন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন। সেই দিনই আমেরিকান কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই দ্বিতীয়বার মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই কাজ করলেন। এর আগে তিনি ২০১৬ সালে মার্কিন পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন।

আরও পড়ুন : Government Scheme: কন্যাসন্তান থাকলেই সুবিধা, মাসে পাবেন ১০০০ টাকা

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget