এক্সপ্লোর

PM Modi: যত কাদা ছড়াবে পদ্ম ততই ফুটবে: মোদি

Budget Session 2023: লোকসভার পর রাজ্যসভাও আদানি ইস্যুতে সরগরম। প্রধানমন্ত্রীর বক্তব্যের মঝেই বিক্ষোভ বিরোধীদের। জেপিসির দাবি তুলে বিক্ষোভ।

নয়াদিল্লি: ফের সরগরম সংসদ। বৃহস্পতিবার রাজ্যসভায় মোদির ভাষণ ছিল। মোদি বক্তব্য শুরু করতেই স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। আদানি ইস্যুতেই ইতিমধ্যেই উত্তপ্ত সংসদ। বাজেট অধিবেশনে আদানির সঙ্গে মোদির সখ্য নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধেছিলেন রাহুল। বুধবার বক্তব্যের সময় আদানি প্রসঙ্গই শোনা যায়নি মোদির মুখে। বরং কংগ্রেস আমলে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। তারই রেশ দেখা গেল বৃহস্পতিবারও। এদিনও রাজ্যসভায় কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।     

এদিন প্রধানমন্ত্রী ভাষণ শুরু করতেই 'মোদি-আদানি ভাই ভাই' বলে স্লোগান তোলেন বিরোধীরা। তার মাঝেই বক্তব্য রাখতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'সংসদে কিছু মানুষের ব্যবহার দেশের মানুষের কাছে হতাশাজনক। যতই কাদা ছড়ানো হবে পদ্ম ততই প্রস্ফুটিত হবে।' এদিনও কংগ্রেসকে নিশানা করেন তিনি। উন্নয়নের প্রশ্ন তুলে তিনি বলেন, 'আমাদের বিরোধীরা বলেছেন বুনিয়াদ তাঁরা তৈরি করেছেন। কংগ্রেস বলছে ৬০ বছর ধরে তাঁরা দেশের বুনিয়াদ তৈরি করেছে। কিন্তু ২০১৪-এ এসে আমরা দেখলাম শুধু বড় বড় গর্ত তৈরি হয়েছে।' মোদির দাবি, 'তখন পঞ্চায়েত থেকে সংসদ সর্বত্রই ওঁরা ক্ষমতায় ছিলেন। কিন্তু কোনও সমস্যার সমাধানেরই চেষ্টা কখনও করেননি। দেশের মানুষ সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু শাসকের গুরুত্ব, উদ্দেশ্য সবই আলাদা ছিল। তাই সমস্যার সমাধানের চেষ্টা করেনি। আমরা সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করি।'

ব্যাঙ্কিং পরিষেবা নিয়েও নিশানা: 
মোদি সরকারের অন্যতম প্রচারের বিষয় ছিল জন-ধন অ্য়াকাউন্ট। সেই প্রসঙ্গও তুলে আনেন মোদি। তিনি বলেন, 'আগে সাধারণ মানুষ ব্যাঙ্কের দরজা পর্যন্ত যেতে পারত না। আমরা জন-ধন প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে ব্যাঙ্কের সরাসরি যোগ হয়েছে। সাধারণ মানুষ ব্যাঙ্কের গ্রাহক হয়েছেন। গরিব মানুষ ব্যাঙ্কিং পরিষেবা নিতে পারছেন। কর্ণাটকে ১ কোটি ৭০ লক্ষ জন-ধন অ্যাকাউন্ট খুলেছে। জন-ধন, আধার, মোবাইল এই ৩ শক্তি এখন মানুষের হাতে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষ এখন টাকা পাচ্ছেন।' রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর আমলের কাজের খতিয়ান তুলে ধরেন মোদি। তিনি বলেন, 'পিএম গতি শক্তি মাস্টার প্ল্যানে পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হচ্ছে। মানুষের জন্য কাজ করতে হলে পরিশ্রম বেশি করতে হয়। আরামের রাস্তা আমাদের জন্য নয়।'

ইস্যু যখন গ্যাস:
উজ্জ্বলা গ্যাস যোজনা নরেন্দ্র মোদি সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই প্রকল্প নিয়ে দলীয়ভাবেই বহু প্রচার করেছে পদ্ম শিবির। যদিও প্রায়শই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্রমাগত বিজেপিকে নিশানা করেছে বিভিন্ন বিরোধী দলগুলি। এদিনও রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ তুলে ধরেন মোদি। সেই সময়েও কংগ্রেস আমলের কথা তুলে ধরেন তিনি। মোদি বলেন, 'স্বাধীনতার সময় থেকে ২০১৪ পর্যন্ত ১৪ কোটি এলপিজি কানেকশন ছিল। কিন্তু আমরা চেয়েছিলাম সবার বাড়িতে রান্নার গ্যাস থাকুক। সেজন্যই আমরা ৩২ কোটিরও বেশি মানুষের বাড়িতে রান্নার গ্যাস দিয়েছি। আপনারা এখানে চেঁচামেচি করছেন, মানুষ আপনাদের কথা শুনছে না আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি।'

মহিলা সুরক্ষা, শিশুদের পুষ্টি, আদিবাসীদের জমির পাট্টা- ইত্যাদি বিভিন্ন বিষয় এদিন তুলে আনেন মোদি। পাশাপাশি কংগ্রেস আমলের সঙ্গে তুলনা টেনে বারবার নিশানা করেন পূর্বতন সরকারকে।' এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন বারবার জেপিসির (JPC)-এর দাবিতে টানা বিক্ষোভ দেখান বিরোধীরা।

আরও পড়ুন: আদানি-প্রসঙ্গে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আগামীকাল

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget