এক্সপ্লোর

Narendra Modi: ঘানায় জাতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, এর আগে কোন কোন দেশ সম্মানিত করেছে তাঁকে ?

PM Narendra Modi Global Honour: তবে ঘানার আগেও বেশ কিছু দেশ আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদিকে। তাঁর ঝুলিতে রয়েছে এতদিন পর্যন্ত ২৪টি দেশের আন্তর্জাতিক সম্মান। কোন কোন দেশ সম্মানিত করেছে তাঁকে ?

PM Modi Global Honour: ঘানার জাতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার পঞ্চদেশ সফরের প্রথমেই ঘানায় গিয়েছিলেন তিনি আর সেখানেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামা মোদিকে 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' সম্মানে ভূষিত করেন। কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ২১টি তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। মোদি এই সম্মান গ্রহণের পরে জানান যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেছেন তিনি এবং একইসঙ্গে এই সম্মান-স্বীকৃতি ভারতের তরুণদের আকাঙ্ক্ষা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি উৎসর্গ করেছেন মোদি।

পশ্চিম আফ্রিকায় এই প্রথম দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন মোদি, গত ৩০ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানার মাটিতে পা রাখলেন। এদিন বিমানবন্দরে নামার পরেই মোদিকে স্বাগত জানায় ঘানার বেশ কিছু কচিকাঁচারা, তারা 'হরে রাম হরে কৃষ্ণ' গেয়ে মোদিকে অভ্যর্থনা জানায়। মোদিও আক্রায় পা রেখেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে আলিঙ্গন করেন। পরিকল্পনা অনুসারে ঘানার পরে আগামীকাল মোদি যাবেন পশ্চিম আফ্রিকার ত্রিনিদাদ ও টোবাগোতে এবং তারপর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিলের উদ্দেশে রওনা দেবেন তিনি। আর সবশেষে যাবেন নামিবিয়া সফরে। ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনেও অংশ নেবেন মোদি।

তবে ঘানার আগেও বেশ কিছু দেশ আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদিকে। তাঁর ঝুলিতে রয়েছে এতদিন পর্যন্ত ২৪টি দেশের আন্তর্জাতিক সম্মান। কোন কোন দেশ সম্মানিত করেছে তাঁকে ?

২০১৬- সৌদি আরব মোদিকে তাদের সর্বোচ্চ জাতীয় সম্মান 'কিং আবদুল-আজিজ শাহ' সম্মানে ভূষিত করে।

২০১৬ – ঐ বছরই আফগানিস্তানও মোদিকে 'আমির আমানুল্লাহ খান পুরস্কার'-এ ভূষিত করে যা সেই দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান।

২০১৮ – প্যালেস্তাইনে গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন সম্মানে ভূষিত হয়েছেন মোদি।

২০১৯ – মলদ্বীপ সরকারও ভারতের প্রধানমন্ত্রীকে 'রুল অফ নিসান ইজাউদ্দিন' সম্মানে ভূষিত করেছে।

২০১৯ – এই বছরই সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে মোদি সেই দেশের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ জায়েদ'-এ ভূষিত হন।

২০১৯ -  বাহরিন সরকার মোদিকে 'কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ' সম্মান জানিয়েছে।

২০২০ – মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর মোদি পান 'লিজিয়ন অফ মেরিট' সম্মান।

২০২৩ – পাপুয়া নিউ গিনির সরকারের তরফেও তিনি পেয়েছেন গ্র্যান্ড কমপ্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু সম্মান।

২০২৩ – এই সম্মাননা থেকে বাদ পড়েনি ইজিপ্টও। ২০২৩ সালে এই দেশ মোদিকে জানায় অর্ডার অফ দ্য নাইল সম্মান।

২০২৩ – এই বছর ফ্রান্সের তরফে মোদি পান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' সম্মান এবং গ্রিসের থেকে পান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার' সম্মান।

২০২৪ – ভুটান সরকার নরেন্দ্র মোদিকে ভূষিত করে 'অর্ডার অফ দ্য দ্রুক গ্যালপো' সম্মানে।

২০২৪ – এই বছর আরও সম্মান পেয়েছেন মোদি। রাশিয়া জানিয়েছে 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল' সম্মান, নাইজেরিয়া জানিয়েছে 'গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার' সম্মান, ডোমিনিকা প্রজাতন্ত্র জানিয়েছে 'ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার' এবং গুয়ানা সরকারের থেকে মোদি পেয়েছেন 'অর্ডার অফ এক্সিলেন্স' সম্মান। সবশেষে বার্বাডোজে গিয়ে মোদি পান 'অনারারি অর্ডার অফ দ্য ফ্রিডম অফ বার্বাডোজ' সম্মান।

২০২৫ – এই বছর ঘানা বাদে আরও ৪ দেশ সম্মানিত করেছে মোদিকে। কুয়েতের 'দ্য অর্ডার অফ দ্য মুবারক আল কুবীর' সম্মান, মরিশাসের 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশেন' সম্মান এবং শ্রীলঙ্কা জানিয়েছে 'দ্য মিত্র বিভূষণা' সম্মান। ঘানার আগে সাইপ্রাসে গিয়েছিলেন মোদি। সেই দেশের সরকার তাঁকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিকস থ্রি' সম্মানে ভূষিত করেছে।

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget