এক্সপ্লোর

Modi on Covid-19 : "এই ভাইরাস আমাদের অনেক ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে", আবেগতাড়িত হলেন প্রধানমন্ত্রী

নিজের সংসদ এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। করোনায় মৃতদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, "এই ভাইরাস আমাদের অনেক ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। তাঁদের শ্রদ্ধা জানাই।"

নিউ দিল্লি : নিজের সংসদ এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। করোনায় মৃতদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, "এই ভাইরাস আমাদের অনেক ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। তাঁদের শ্রদ্ধা জানাই। যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন, সেইসব পরিবারের প্রতি রইল সমবেদনা।" কথাগুলি বলার সময় থমকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। স্বভাবতই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

আজ নিজের সংসদ এলাকা উত্তরপ্রদেশের বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে কথোপথনের সময় তিনি চিকিৎসক ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ধন্যবাদ জানান।

দেশে সংক্রমণ কিছুটা কমলেও, এখনও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন।  মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১।

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধীরা। করোনার বিরুদ্ধে আগেই জয় ঘোষণা করে দেওয়া ও ভ্যাকসিন রফতানির বিষয়কে হাতিয়ার করে সুর চড়িয়েছেন তাঁরা। করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে বিশাল জমায়েতের জন্য প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন রাহুল গাঁধী সহ কংগ্রেসের একাংশ নেতা। 

এদিকে মে-র প্রথম দিকে করোনার সংক্রমণের উর্ধ্বমুখী থাকলে, গত দুই সপ্তাহ ধরে তা নিম্নমুখী। যদিও বিশেষজ্ঞরা ইতিমধ্যেই করোনায় তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়ে রেখেছেন। তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এটা আত্মতুষ্টির সময় নয়। আমাদের আরও বড় লড়াই আছে সামনে।"

করোনা পরিস্থিতিতে গ্রামীণ এলাকায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যেখানেই অসুস্থতা, সেখানেই চিকিৎসা-এই হবে আমাদের মন্ত্র। মানুষ যত সুস্থ থাকবেন, তত আমাদের শরীরের উপর চাপ কমবে।" এর পাশাপাশি তিনি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্কবার্তা দেন। এটাকে "নতুন চ্যালেঞ্জ" বলে অভিহিত করেন।  

 

সেরা শিরোনাম

TMC News: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget