এক্সপ্লোর

Prashant Kishor: ভোটকুশলী হিসেবে নির্বাচনপিছু কত আয়? এতদিনে খোলসা করলেন প্রশান্ত কিশোর

Prashant Kishor Fee: রাজনৈতিক দলগুলিকে পরামর্শ দিয়ে কত টাকা পারিশ্রমিক পেতেন প্রশান্ত কিশোর?

নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলিকে পরামর্শ দেওয়া পেশা হতে পারে বলে তখনও পর্যন্ত সেভাবে ওয়াকিবহাল ছিলেন না ভারতীয়রা। কিন্তু সেই ভোটকুশলীর ভূমিকা থেকে রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়েছেন প্রশান্ত কিশোর। নিজের দল 'জন সুরজে'র পত্তন ঘটিয়েছেন। তবে এখনও পর্যন্ত ভোটকুশলী হিসেবে তাঁর ভূমিকা নিয়ে আগ্রহ কমেনি কারও। কী কাজ করতেন তিনি, কত টাকা পেতেন, এমন একাধিক প্রশ্ন রয়েছে। এতদিন পর ভোটকুশলী হিসেবে প্রাপ্ত পারিশ্রমিকের অঙ্ক খোলসা করলেন প্রশান্ত। (Prashant Kishor)

দীর্ঘ কর্মজীবনে বিজেপি, কংগ্রেস, সংযুক্ত জনতা দল, আম আদমি পার্টি, DMK, YSRCP, তৃণমূলের সঙ্গে কাজ করেছেন প্রশান্ত। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির প্রচারের নীতি নির্ধারণ করে দিতেন তিনি। কোন পথে এগোলে মানুষের কাছে পৌঁছনো যাবে এবং ভোটবাক্সে তার সুফল মিলবে, তার দিক নির্দেশ করতেন। সেই কাজ করতে গিয়ে যে পারিশ্রমিক নিতেন তিনি, তা বলিউডের তাবড় তারকাকেও লজ্জায় ফেলে দিতে পারে। (Prashant Kishor Fee)

উপনির্বাচনের আগে এই মুহূর্তে বিহারে প্রচারে ব্যস্ত প্রশান্ত। গত ৩১ অক্টোবর সেখানে একটি সমাবেশে বক্তৃতা করার সময়ই ভোটকুশলী হিসেবে প্রাপ্ত পারিশ্রমিক খোলসা করলেন। বেলাগঞ্জের সমাবেশে প্রশান্ত বলেন, "আমার উপদেশের উপর ভর করে ১০ রাজ্যে সরকার চলছে। আপনাদের কি মনে হয়, প্রচারে খরচের জন্য টাকা নেই আমার কাছে? আমাকে এতটা দুর্বল ভাবছেন?"

প্রশান্তকে বলতে শোনা যায়, "বিহারে আমার মতো পারিশ্রমিক পাওয়ার কথা কস্মিনকালেও কেউ শোনেননি। একটি মাত্র নির্বাচনে উপদেশ দেওয়ার জন্য ১০০ কোটি, এমনকি তার বেশি পারিশ্রমিকও নিই আমি। একটি নির্বাচনে উপদেশ দেওয়ার জন্য যে টাকা পাই, তা দিয়ে আগামী দু'বছরের প্রচারকার্য খরচ চালাতে পারি আমি।"

আসন্ন বিহার বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়েচ্ছে প্রশান্তর 'জন সুরজ'।  মোট চারটি আসনে প্রার্থী দিয়েছে তারা। বেলাগঞ্জে দলের প্রার্থী মহম্মদ আমজাদ, ইমামগঞ্জে জিতেন্দ্র পাসোয়ান, সুশীলকুমার সিংহ কুশওয়াহা প্রার্থী হয়েছেন রামগড়ে, তারারিতে প্রার্থী কিরণ সিংহ। আগামী ১৩ নভেম্বরে বিহারে বিধানসভা উপনির্বাচন। ফলঘোষণা হবে ২৩ নভেম্বর। 

নিজের রাজনৈতিক দলের সূচনা করলেও, আজও প্রশান্তকে ভোটকুশলী হিসেবেই চেনেন অধিকাংশ মানুষ। যদিও ২০২১ সালে পশ্চিমবঙ্গ নিধানসভা নির্বাচনের পরই ভোটকুশলীর পদ থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন প্রশান্ত। খাতায়কলমে বর্তমানে আর ওই কাজ তিনি করেন না বলে জানিয়েছেন প্রশান্ত। বরং নিজের দলকে বিহারে সরকারে তুলে আনতে বদ্ধপরিকর তিনি। সেই লক্ষ্যে গোটা বিহার ঘুরে ফেলেছেন তিনি। আপাতত উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী দিনে বিধানসভা নির্বাচনেও অংশ নিতে পারে তাঁর দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget