এক্সপ্লোর

Bihar Assembly Polls: নিজে ভোটে দাঁড়াবেন না, ঘোষণা প্রশান্ত কিশোরের, বিহারে কে থাকবে, আর কে যাবে, দিলেন পূর্বাভাস

Bihar Assembly Elections: মঙ্গলবার রাতে রঘোপুর বিধানসভা কেন্দ্রে চঞ্চল সিংহকে প্রার্থী ঘোষণা করে ‘জন সুরাজ’।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রশান্ত কিশোর ভোটে প্রার্থী হচ্ছেন না, সংগঠনের কাজ করবেন।
  • বিহারে নির্বাচনের ফল কী হতে চলেছে, দিলেন পূর্বাভাসও।
  • ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পর প্রথম নির্বাচন বিহারে।

পটনা: দলের হর্তাকর্তা তিনিই। কিন্তু নিজে ভোটে দাঁড়াচ্ছেন না। এতদিনের সব জল্পনা খারিজ করে জানিয়ে দিলে ‘জন সুরাজ’ প্রধান প্রশান্ত কিশোর। বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে পারদ তুঙ্গে। তিনি কোন কেন্দ্রে প্রার্থী হন, তা নিয়ে চলছিল জল্পনা। কিন্তু প্রশান্ত জানালেন, তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। বরং দলের সংগঠন মজবুত করার কাজ করবেন। (Bihar Assembly Elections)

মঙ্গলবার রাতে রঘোপুর বিধানসভা কেন্দ্রে চঞ্চল সিংহকে প্রার্থী ঘোষণা করে ‘জন সুরাজ’। প্রশান্ত যে ভোটে দাঁড়াচ্ছেন না, তাতেই পরিষ্কার হয়ে যায় অনেকের কাছে। কারণ রঘোপুর রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের কেন্দ্র। তেজস্বীর বিরুদ্ধে প্রশান্তকে দেখা যেতে পারে বলেই এতদিন জল্পনা ছিল। ( Bihar Assembly Polls)

শেষ পর্যন্ত বুধবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত জানালেন, তিনি প্রার্থী হচ্ছেন না। তাঁর বক্তব্য, “ ‘জন সুরাজ’ ও আমি সিদ্ধান্ত নিয়েছি, সংগঠনের কাজে মন দেব আমি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।” শুধু তাই নয়, ‘জন সুরাজ’কে লক্ষ্য়মাত্রাও বেঁধে দিয়েছেন প্রশান্ত। তাঁর বক্তব্য, “১৫০-এর কম আসন পাওয়ার অর্থ হার”। (Prashant Kishor)

কিন্তু দলের প্রধান, যিনি দলের প্রতিষ্ঠাতা, তিনি যদি নির্বাচনে না লড়েন, সেক্ষেত্রে বাকিদের মনোবল কি ভেঙে পড়বে না? প্রশান্তের সিদ্ধান্ত ঘিরে উঠছে এই প্রশ্ন। যদিও ‘জন সুরাজ’ সূত্রে খবর, প্রশান্তকে একটি বিধানসভা কেন্দ্রে বেঁধে রাখায় মন নেই কারও। দলের প্রধান মুখ তিনিই। তাই প্রত্যেক প্রার্থীর হয়ে যাতে প্রচারে তাঁকে দেখা যায়, তিনি যাতে দলের হয়ে জোরকদমে প্রচার চালিয়ে যেতে পারেন, তার উপর জোর দেওয়া হয়েছে। 

নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও, বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন একদা ভোটকুশলী প্রশান্ত। প্রশান্ত সাফ জানিয়েছেন, বিহারে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের হার অবশ্যাম্ভাবী। ২৫টি আসন পেতেও নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলকে বেগ পেতে হবে বলে মত তাঁর। প্রশান্ত বলেন, “NDA-এর প্রস্থান ঘটতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের প্রত্যাবর্তন ঘটবে না আর।”

নীতিশ এবং JD (U)-এর পরিণতি নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন প্রশান্ত। তাই বলে I.N.D.I.A শিবিরের উৎফুল্ল হওয়ার কোনও কারণ নেই বলেও মনে করছেন তিনি। তাঁর মতে RJD এবং কংগ্রেসের মধ্যে সংঘাত এখনও পুরোপুরি কাটেনি। মুকেশ সাহানির ‘বিকাশশীল ইনসান পার্টি’ জোটে থাকবেন কি না, তা নিয়েও সন্দিহান প্রশান্ত।

আগামী ৬ ও ১১ নভেম্বর, দুই দফায় বিধানসভা নির্বাচন বিহারে। ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। বিহারের এই নির্বাচন গোটা দেশের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ভোটার তালিকায় নিবিড় সংশোধনে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর এই প্রথম নির্বাচন হচ্ছে সেখানে। ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে আঁতাতের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তাই ফলাফল কোন দিকে যায়, সেই দিকে তাকিয়ে সকলে।

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
বাংলাদেশে আটক ভারতীয় BSF জওয়ান, ভুল করে ওপারে চলে গিয়েছিলেন ওই জওয়ান?
বাংলাদেশে আটক ভারতীয় BSF জওয়ান, ভুল করে ওপারে চলে গিয়েছিলেন ওই জওয়ান?
Jimmy Tata: TTATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget