এক্সপ্লোর

Sikkim Chief Minister : ফের কুর্সিতে, সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রেম সিং তামাং

Oath Taking Ceremony of Prem Singh Tamang: এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য।

গ্যাংটক : সিকিমের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিং তামাং। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য। তাঁরই সঙ্গে পালজোর স্টেডিয়ামে শপথ নেন অন্যান্য মন্ত্রীরা।

সিকিম বিধানসভায় ৩২টি আসনের মধ্যে ৩১টিতে জয়লাভ করেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। বিরোধী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট জিতেছে বাকি ১টিতে। বিশাল এই জয়লাভকে একপ্রকার 'রেকর্ড' বলে বর্ণনা করেছেন তামাং। সিকিমে এবার খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে । দলকে ক্ষমতায় ফেরাতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তামাং।

তিনি বলেন, 'ভোট প্রচারে আমরা যেসব ঘোষণা করেছি, আগামী ৫ বছরে সেগুলি পূরণ করব। আমার সব কর্মীকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা কঠোর পরিশ্রম করেছেন। জনতাকেও ধন্যবাদ জানাতে চাই। এটা সিকিমের সবথেকে শান্তিপূর্ণ ভোট। এটা একপ্রকার রেকর্ড।' 

রেহনক বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতেছেন তামাং। তিনি এসডিএফ প্রার্থী সোমনাথ পৌদয়ালকে ৭ হাজার ৩৯৬ ভোটে পরাস্ত করেন। লোকসভা ভোটের সঙ্গেই গত ১৯ এপ্রিল সিকিমের ৩২টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল। এনিয়ে তৃতীয় বার বিপুল এই জনাদেশ দেখল সিকিম। ১৯৮৯ ও ২০০৯ সালে একই রকম ফল করেছিল সিকিম সংগ্রাম পরিষদ বা এসডিএফ।

২০১৯ সালের বিধানসভা ভোটে ৩২টি আসনের মধ্যে SKM ১৭টি আসনে ও SDF ১৫টি আসনে জয়লাভ করেছিল। ২০১৪ সালে অবশ্য ১০টি আসনে জিততে পেরেছিল SKM। সেবারই তারা প্রথম বিধানসভা ভোটে লড়ে।

প্রসঙ্গত, ২০১৯ সালে সিকিমে বিধানসভা ভোটের আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছিল SKM। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং একাই ২০১৯-এর বিধানসভা ভোটে লড়ে প্রেম সিং তামাংয়ের দল।

এদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রবিবাসরীয় সন্ধেয় আলোর রোশনাইতে ভাসে রাষ্ট্রপতি ভবন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য় পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী শপথ নেন। প্রথমবারের জন্য মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হন সুকান্ত মজুমদার। বনগাঁ থেকে দ্বিতীয়বার সংসদে গিয়ে ফের প্রতিমন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুরও। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Baruipur News : রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget