এক্সপ্লোর

Bangladesh News: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি, নামও বিকৃত করার অভিযোগ

Rabindranath Tagore: অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

ঢাকা: বাংলাদেশে এবার রক্ষা পেলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এল সেখান থেকে। পাশাপাশি, ছবি বিকৃত করার অভিযোগও উঠেছে। জানা যাচ্ছে, বিকৃত করা হয়েছে বিশ্বকবির নামের বানানও। সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো ওই ছবিটি ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন সকলে। এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কালি মোছা হয়েছে বলে জানিয়েছে তারা। (Bangladesh News) 

বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, কালি লেপে দেওয়া হয়েছে ছবিটির উপর। ছবির নীচে কবির নামও বিকৃত করা হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন সকলে। এই ধরনের ম্যুরাল এবং সৌধের উপর কড়া নজরদারির দাবি জানিয়েছেন জানানো হয়েছে। (Rabindranath Tagore)

রবীন্দ্রনাথের ছবি বিকৃত করার অভিযোগ যেমন সামনে এসেছে, তেমনই ম্যুরাল ও তার পার্শ্ববর্তী এলাকার দীর্ঘদিন কোনও রক্ষণাবেক্ষণও হয়নি বলে জানা যাচ্ছে। অভিযোগ, চারিদিকে আগাছা জন্মে গিয়েছে, অকেজো হয়ে পড়ে রয়েছে সিসি ক্যামেরা। বিষয়টি সামেন আসতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর শুক্রবার দুপুরে ম্যুরালের উপর লাগানো কালি মুছে দেয় কুমারখালী প্রশাসন। কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল 'প্রথম আলো'কে বলেন, "ইদের ছুটি চলাকালীন দু'দিন আগে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। তবে কালি মুছে দেওয়া হয়েছে।"

২০১৫ সালে রবীন্দ্রমাথের ওই ম্যুরালটি স্থাপন করা হয় বলে জানা যাচ্ছে। সম্প্রতি দেখা যায়, ম্যুরালে রবীন্দ্রনাথের মুখের উপর কেউ বা কারা কালি লেপে দিয়েছে। ম্যুরালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নামের বানানও বিকৃত করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শোরগোল পড়ে যায়। বাংলাদেশের বিশিষ্টজনেরাও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। আর তাতেই টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

ইদের ছুটিতে এই বিকৃতি ঘটানো হয়েছে বলে দাবি করলেও, স্থানীয়দের দাবি, আগেও একই ঘটনা ঘটে। 'প্রথম আলো'য় সেই নিয়ে মুখ খুলেছেন সদকী ইউনিয়ন পরিষদের সদস্য মসলেমউদ্দিন। তিনি জানিয়েছেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাসখানেক আগেও রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগানো রয়েছে বলে চোখে পড়ে তাঁদের।  'গীতাঞ্জলি স্মারক ফলকে' কালি লাগানোর তীব্র নিন্দা করে এক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, যেখানে বসে 'গীতাঞ্জলি'র সিংহভাগ রচনা করেন রবীন্দ্রনাথ, সেখানকার মানুষের মস্তিষ্কের এমন বিকৃতি ঘটল কী ভাবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget