এক্সপ্লোর

WFH During Menstruation : ঋতুচক্রের সময় মহিলাদের ওয়ার্ক ফ্রম হোমের সুপারিশ এই রাজ্যে

Rajasthan : রাজস্থান রাজ্য সমাজকল্যাণ বোর্ডের দ্বিতীয় সাধারণ বৈঠকে এই সুপারিশ করা হয়

জয়পুর : ঋতুচক্রের (Menstruation) সময় অফিসে যাতায়াত করে কাজ করতে সমস্যা হয় মহিলাদের। এই পরিস্থিতিতে মহিলা কর্মীদের কথা ভেবে ওই সময় বাড়ি থেকে কাজের (Work From Home) সুপারিশ করা হল। রাজস্থান (Rajasthan) রাজ্য সমাজকল্যাণ বোর্ডের দ্বিতীয় সাধারণ বৈঠকে (General Meeting) এমনই সুপারিশ করা হয়।

এদিনের বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে ছিল- গুড টাচ ব্যাড টাচ নিয়ে ওয়ার্কশপ, ঋতুচক্রের সময় মহিলাদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা, ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার, ওল্ড এজ হোম অপারেশন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং সেন্টার। প্রশাসনিক বিভাগের মাধ্যমে অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের চেয়ারাপার্সন অর্চনা শর্মা বলেন, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ভেবে এই বোর্ড গঠন করা হয়েছে। মহিলা ও শিশুদের কল্যাণ ও তাঁদের উন্নতির জন্য কার্যকরী নীতি গ্রহণ করা হবে। এক্ষেত্রে সময়ে সময়ে পরামর্শ দিচ্ছে বোর্ড।

তিনি জানান, শিশুদের যৌন হেনস্থার ঘটনা কমানোর লক্ষ্যে রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের বিভিন্ন স্তরে সচেতনতামূলক অনুষ্ঠান চালানো হবে। স্কুল, কলেজেও চলবে প্রচার। সেখানে ছাত্রীদর গুড টাচ ও ব্যাড টাচের পার্থ্যক্য বোঝানো হবে। 

ঋতুস্রাবের সময় দুর্বলতা, পেটের যন্ত্রণা, মেজাজ হারানো, এই সমস্যায় ভোগেন না এমন মহিলা বিরল। কিন্তু কিছু কিছু উপায়ে মাসের ওই রেড লেটার ডে-গুলিতেও শরীর-মন ভাল রাখা যায়। বিশেষত ডায়েটে কিছু কিছু জিনিস রাখলে, ঋতুস্রাব -কালীন দুর্বলতা দুর্বলতা অনেকটা কাটানো যায়। বিভিন্ন রকমের সবজি, জল সমৃদ্ধ খাবার, মাছ, হলুদ, দই, ডিম, বীজ, মুসুর ডাল, ডার্ক চকোলেট, আদা প্রভৃতি খাওয়া যেতে পারে। 

উল্লেখ্য, আদার বিভিন্ন উপকারিতা রয়েছে এবং এটি একটি সুপারফুড ! পিরিয়ডের সময় যদি আপনি বমি বমি ভাব অনুভব করেন, তবে আদা আপনার কষ্ট কমাবে। ডিম আরেকটি জনপ্রিয় সুপারফুড। ডিম এমন পুষ্টিগুণে সমৃদ্ধ যা মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও তারা আপনাকে দীর্ঘ সময় আপনার পেটও ভর্তি রাখে। হলুদে আছে অ্যান্টিইনফ্লেমেটারি গুণ। অর্থাৎ শরীরের প্রদাহ  প্রতিরোধ করে । হলুদ পেটের ক্র্যাম্প এবং অন্যান্য মাসিকের কষ্টগুলি কমাতে সাহায্য করে।

 আরও পড়ুন ; পিরিওডের অসহ্য যন্ত্রণা ? স্বস্তি দেবে এই খাবারগুলো

সেরা শিরোনাম

CM On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে,
বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ, পুলিশ আমাকে যা বলেছে..", বললেন মুখ্যমন্ত্রী
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget