এক্সপ্লোর

Ram Mandir : রামমন্দিরের উদ্বোধন কবে ? দিন ঘোষণা আরএসএস প্রধান মোহন ভাগবতের

Mohan Bhagwat : নাগপুরে আরএসএসের বার্ষিক বিজয়াদশমী উৎসব থেকে দিন ঘোষণা করলেন মোহন ভাগবত। 

নাগপুর : নতুন বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের (Ayodha Ram Mandir)। আরএসএসের বার্ষিক বিজয়াদশমী উৎসব থেকেই এই ঘোষণা করলেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। জানিয়ে দিলেন উদ্বোধনের দিনও।

বছর ঘুরলেই লোকসভা ভোট (Lok Sabha Election)। তার আগে রামমন্দির ইস্যুকে সামনে রেখে যখন এনডিএ সরকারের বিরুদ্ধে বিরোধীদের তাস ধর্মীয় মেরুকরণ। তখনই সামনে এল রামমন্দিরের উদ্বোধনের দিনক্ষণ। দশমীর দিন সঙ্ঘের সদর দফতর থেকে উদ্বোধনের দিন ঘোষণা করলেন আরএসএস প্রধান। ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রামমন্দিরের। ওই দিন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামের মূর্তি। নাগপুরে আরএসএসের বার্ষিক বিজয়াদশমী উৎসব থেকে এই ঘোষণা করলেন মোহন ভাগবত। 

আরএসএস প্রধান মোহন ভাগবত এদিন বলেন, 'অযোধ্যায় রামের মন্দির তৈরি হচ্ছে। ২২ জানুয়ারি নিজের মন্দিরে প্রবেশ করবেন রামলালা। ওইদিন গোটা দেশে আমরা নিজেরা নিজেদের জায়গায় ছোট ছোট মন্দিরে এই বাতাবরণ তৈরি করতে পারি।'

এদিকে, মণিপুরে হিংসার ঘটনায় সংসদে তোলপাড় হয়ে যাওয়ার পর এই নিয়ে প্রথম সামনে এল সঙ্ঘের বক্তব্য। মণিপুরে হিংসার ঘটনায় 'বাহ্যিক শক্তির' যোগ আছে বলে দাবি করলেন সঙ্ঘ প্রধান। আরএসএস প্রধানের বক্তব্য, 'বহু বছর ধরে মেইতেই ও কুকিরা একসঙ্গে বসবাস করছে। হঠাৎ করে হিংসার ঘটনা কী করে ঘটল ? এই অশান্তিতে বাইরের শক্তি লাভবান হয়। এতে বাইরের প্রভাব আছে।'

আর মোহন ভাগবতের এই মন্তব্যের পরই সঙ্ঘ প্রধানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, 'মণিপুরের ঘটনায় যেভাবে মোহন ভাগবত বাহ্যিক শক্তির চক্রান্ত বলে আশঙ্কা প্রকাশ করেছেন, তা অত্যন্ত গুরুতর। যদি এটা হয়ে থাকে তবে তা পুরোপুরি কেন্দ্রের মোদি সরকারের ব্যর্থতা। কারণ সীমান্ত রক্ষা ও বহিরাগত শক্তিকে হিংসা ছড়ানো থেকে আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।'

এদিকে, এই নিয়ে আরএসএসকে নিশানা করে কংগ্রেসের বর্ষীয়ান নেতা  ও সাংসদ জয়রাম রমেশ এক্স হ্য়ান্ডলে পোস্ট করেছেন, মণিপুরের মুখ্যমন্ত্রী ও বিধায়কদের সঙ্গে কেন প্রধানমন্ত্রী দেখা পর্যন্ত করলেন না, যেখানে সংখ্যাগরিষ্ঠ হয় তাঁরই দল অথবা তাঁর দলের জোটসঙ্গী ? সব মিলিয়ে, দশেরার দিন সঙ্ঘ প্রধানের বক্তব্য ঘিরে আন্দোলিত হল জাতীয় রাজনীতি। 

আরও পড়ুন- দশেরার অনুষ্ঠানে 'দশ সঙ্কল্প', জাতপাত এবং আঞ্চলিকতা প্রতিরোধে আহ্বান প্রধানমন্ত্রীর

 

সেরা শিরোনাম

Cyclone Akvan অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget