এক্সপ্লোর

Indian Citizenship: ‘অমৃতকালে’ দেশ ছাড়ার হিড়িক! দলে দলে নাগরিত্ব পরিত্যাগ, ২০২২ সালেই সর্বাধিক

Renouncement of Indian Citizenship: ২০১১ সাল পর্যন্ত কত জন ভারতীয় নাগরিকত্ব ত্য়াগ করেছেন, সেই পরিসংখ্যান সামনে এনেছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: দেশে 'অমৃতকালে'র (Amrit Kaal) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শ্রেষ্ঠত্বে পৌঁছতে বেঁধে দেওয়া হয়েছে ২০৪৭-এর লক্ষ্যমাত্রা। কিন্তু এই সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব ছাড়লেন (Indian Citizenship)। কেন্দ্রীয় সরকার প্রদত্ত পরিসংখ্যান বলছে, ২০১১ থেকে এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি ভারতীয় দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন (Renouncement of Indian Citizenship)।

২০১১ সাল পর্যন্ত কত জন ভারতীয় নাগরিকত্ব ত্য়াগ করেছেন, সেই পরিসংখ্যান সামনে এনেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় প্রশ্নোত্তর চলাকালীন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই পরিসংখ্যান তুলে ধরেন। তাতে ২০১১ থেকে এখনও পর্যন্ত, কোনও বছর, কত সংখ্যক মানুষ নাগরিকত্ব ছেড়েছেন, তা জানানো হয়। আর সেই পরিসংখ্যানেই উদ্বেগজনক হিসেব উঠে এসেছে।

রাজ্যসভায় কেন্দ্রের দেওয়য়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। এর মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ নাগরিকত্ব ত্যাগ করেছেন, ২ লক্ষ ২৫ হাজার ৬২০, যা যাবৎকালীন সর্বোচ্চ। সবচেয়ে কম সংখ্যক মানুষ দেশ ছাড়েন ২০২০ সালে, ৮৫ হাজার ২৫৬ জন। তবে সেই সময় অতিমারিত পরিস্থিতিতে স্তব্ধ ছিল চার পাশ। তার জন্যই সংখ্যা কম বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: LIC Q3 Income: আট মাসে বিমা বিক্রি ১.২৯ কোটি, তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে আয়, আশঙ্কা আদানি প্রশ্নেই

রাজ্যসভায় জয়শঙ্কর জানিয়েছেন, ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেন ১ লক্ষ ৩১ হাজার ৪৮৯ মানুষ। ২০১৫ সালে ১ লক্ষ ৪১ হাজার ৬০৩ নাগরিকত্ব ত্যাগ করেন। ২০১৭ সালে নাগরিকত্ব ত্যাগ করেন ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ মানুষ। ২০১৮ সালে ভারতের নাগরিকত্ব ছাড়েন ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১৭। ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ এবং ২০২১ সালে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০। ২০২২ সালে তা বেড়ে হয় ২ লক্ষ ২৫ হাজার ৬২০।

২০১১ সালে ভারতের নাগরিকত্ব ছাড়েন ১ লক্ষ ২২ হাজার ৮১৯, ২০১২ সালে ১ লক্ষ ২০ হাজার ৯২৩, ২০১৩ সালে ১ লক্ষ ৩১ হাজার ৪০৫ এবং ২০১৪ সালে ১ লক্ষ ২৯ হাজার ৩২৮ মানুষ। সব মিলিয়ে ২০১১ সালে থেকে এখনও পর্যন্ত ভারতের নাগরিত্ব পরিত্যাগ করা মানুষের সংখ্যা ১৬ লক্ষ ৬৩ হাজার ৪৪০।

ভারতের নাগরিকত্ব ছেড়ে, গত তিন বছরে সংযুক্ত আরব আমিরশাহির নাগরিকত্ব নেন পাঁচ জন। বিশ্বের মোট ১৩৫ দেশে নাগরিকত্ব পরিত্যাগ করা মানুষ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget