এক্সপ্লোর

Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসেই প্রথম গাওয়া হয় জাতীয় সংগীত ! নানা কারণে বিশেষ ২৬ জানুয়ারি

Republic Day 2024 Interesting Facts: প্রজাতন্ত্র দিবসের দিনই প্রথম জাতীয় সংগীত গাওয়া হয়েছিল। এছাড়াও দিনটির সঙ্গে জড়িয়ে নানা ঘটনা।

কলকাতা: রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সাল থেকে শুরু হয়েছিল প্রজাতান্ত্রিক ভারতের পথচলা। ১৯৪৭ সালের  তিন বছর পর থেকে শুরু প্রজাতান্ত্রিক দিবস উদযাপন। প্রসঙ্গত এই বছর থেকেই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তবে এই ২৬ জানুয়ারি দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে বেশ কিছু ইতিহাসের নানা দিক। 

  • সংবিধান নির্মাণের সঙ্গে যে নাম সবচেয়ে বেশি জড়িয়ে রয়েছে সেটি হল ডাঃ বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক বলা হয় তাঁকে।  ১৯৪৭ সালের ২৯ অগস্ট সংবিধানের খসড়া কমিটি তৈরি করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন আম্বেদকর।
  • এই সংবিধানের সঙ্গেই জড়িয়ে রয়েছে আরেকটি নাম। তিনি ডাঃ বি এন রাও। তিনি একদিকে ছিলেন একজন সিভিল সার্ভেন্ট, অন্যদিকে সংবিধান বিষয়ক পরামর্শদাতা। তিনিই প্রথম সংবিধানের খসড়া তৈরি করেন। 
  • পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান  ভারতীয় সংবিধান। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা, প্যারেডের আয়োজন করা হয় দেশ জুড়ে।
  • ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ভারতের পতাকা উত্তোলন করেন।  ওই প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছিল নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে।  এই স্টেডিয়ামের আগের নাম অবশ্য ছিল আরিউইন অ্যাম্পিথিয়েটার। 
  • প্রজাতন্ত্র দিবসের দিনই ভারতের জাতীয় সংগীত হিসেবে বেছে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন’ গানটির প্রথম অনুচ্ছেদ। এই গানটি প্রকৃত নাম যদিও ‘ভারত ভাগ্যবিধাতা’। এর মধ্যে মোট পাঁচটি অনুচ্ছেদ রয়েছে। যার প্রথমটি বেছে নেওয়া হয়েছিল সেই দিন। প্রসঙ্গত এই গানটি অবশ্য স্বাধীনতা উপলক্ষে লেখেননি কবি। ১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গানটি গাওয়া হয়। 
  • ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস ৭৫তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে চলতি বছর দুটি থিম বেছে নেওয়া হয়েছে এই দিনটি পালন করার জন্য‌। এর মধ্যে একটি থিম হল ‘বিকশিত ভারত’। অন্য থিমটি হল ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা। নয়া দিল্লির কর্তব্যপথে এই দুই থিমের ভিত্তিতে প্যারেডের আয়োজন করা হবে।‌
  • ২০২৪ সালের  প্যারেড আরেকটি কারণে বিশেষ হতে চলেছে। এই বছর ভারতের নারীশক্তিকে তুলে ধরা হবে। এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ১০০ নারীশিল্পীর যন্ত্রসংগীত শোনা যাবে।  সব মিলিয়ে ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো উপস্থিত থাকবে ২৬ জানুয়ারি। পাশাপাশি নয়টি মন্ত্রকের ট্যাবলোও থাকবে কর্তব্যপথে। 

আরও পড়ুন: Republic Day 2024: রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিবস ! স্বাধীনতার ৩ বছর পর কেন এই দিনটির উদযাপন শুরু

সেরা শিরোনাম

রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে গ্রেফতার করল পুলিশ, কোন কোন ধারায় পদক্ষেপ ?
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে গ্রেফতার করল পুলিশ, কোন কোন ধারায় পদক্ষেপ ?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget